সোনাইমুড়ীতে আবারও ২ শিক্ষককে অব্যাহতি,দুই পরিক্ষার্থী বহিষ্কার
চলমান এসএসসি পরিক্ষায় আবারও সোনাইমুড়ী উপজেলার বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই শিক্ষককে অব্যাহতি ও দুই পরিক্ষার্থীকে বহিষ্কার করেছে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.এমরান হোসেন।
গতকাল মঙ্গলবার গণিত পরীক্ষা চলাকালীন বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরিক্ষা হলে দায়িত্বে অবহেলা করার অপরাধে বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রবি চন্দ্র ও ঘোষকামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুসরাত জাহানকে চলমান এসএসসি পরিক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়।
এছাড়াও পরিক্ষায় নকল করার দায়ে মোরশেদ আলম উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.এমরান হোসেন প্রতিবেদককে জানান,“গতকাল গণিত পরীক্ষা চলাকালীন বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই শিক্ষককে গাফিলতির কারনে অব্যাহতি ও ২জন পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। আমরা উপজেলা প্রশাসন চাই সোনাইমুড়ীতে সুষ্ঠু, সুন্দর নকল মুক্ত পরিক্ষা হোক। যাতে শিক্ষার্থীরা তাদের যোগ্যতায় পাশ করে আসতে পারে। শিক্ষার মান বৃদ্ধি করতে নকল মুক্ত পরিক্ষার বিকল্প নেই”।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied