রেলিং ধস : দুর্ঘটনার ইঙ্গিত
ব্রিজের রেলিং ধসে ইঙ্গিত দিচ্ছে দুর্ঘটনার। তবুও ঝুকিপূর্ণ সেতুতে চলাচল করছে অসংখ্য যানবাহন। দেখতে অস্বাভাবিক হলেও যেন কোনো উপায় নেই। মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারা ইউনিয়নের চরডুমুরিয়া বাজার। প্রাইমারি স্কুলের পর থেকে চিতলীয়া বাংলাবাজার সড়কে রয়েছে পুরনো একটি সংযোগ সেতু। মুন্সীগঞ্জ সদর থেকে চিতলীয়া, বাংলাবজার, আদারা ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত এ সড়কটি ব্যবহার করে আসছে। ব্যস্ততম এ সড়কের সংযোগস্থল চরডুমুরিয়া বাজারের পুরনো ব্রিজটি যেন মৃত্যুফাঁদ।
ব্রিজটি বহু পুরনো হওয়ায় রেলিং ৭০ শতাংশ ধসে গেছে। রেলিংয়ের রডগুলো বের হয়ে গেছে। একটু অসতর্কতায় ঘটতে পারে মর্মান্তিক দূর্ঘটনা। কয়েকটি ইউনিয়নের অসংখ্য লোকজন ব্রিজটি ব্যবহার করে সদরে আসা-যাওয়া করে থাকে নিয়মিত। তাছাড়া রাতের বেলায় ব্রিজটিতে কোনো আলোর ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার আশংকা থেকেই যায়।
সরেজমিন ব্রিজটির রেলিং দুপাশে ভাঙা চোখে পড়ে। দেখা যায়, ব্রিজের রেলিংয়ের রড বের হয়ে আছে। স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে গুরুত্বপূর্ণ এই ব্রিজটির রেলিং ভেঙে পড়ে থাকলেও সংস্কারে কেউ এগিয়ে আসেনি। স্থানীয় ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধিরা সংস্কার তো দূরের কথা, কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে জটিলতা। তাছাড়া কিছুদিন পরপরই ঘটছে ছোট ছোট দুর্ঘটনা।
অটো, মিশুক, সিএনজিচালকরা প্রতিবেদককে জানান, কয়েক বছর ধরে ব্রিজটি এ অবস্থায় পড়ে রয়েছে। আমাদের কিছু করার নেই। ঝুঁকি নিয়েই আমাদের চলাচল করতে হয়। তাছাড়া ব্রিজটিতে কোনো লাইটের ব্যবস্থাও নেই। দূর থেকে আসা গাড়িগুলোকে দেখতে আমাদের সমস্যা হয়। তাছাড়া অটো, মিশুক সিএনজিতে যাত্রী বেশি থাকে। ব্রিজের রেলিংয়ের বের হয়ে আসা রডগুলো যাত্রীদের দুর্ঘটনার সম্ভাবনা বাড়িয়ে দেয়।
স্থানীয় শিক্ষক জিয়াউর রহমান জিবন জানান, স্কুলের ছেলে-মেয়েসহ কয়েকটি ইউনিয়নের হাজার হাজার লোক সড়কটি ব্যবহার করে। ব্রিজটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। রেলিংয়ের যা অবস্থা তাতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। অচিরেই ব্রিজটির রেলিংয়ের কাজ করা দরকার।
গুরুত্বপূর্ণ এ সড়কের সংযোগস্থল ব্রিজটির যেন দ্রুত রেলিংয়ের কাজের মেরামত করা হয় এবং যাত্রী, পথচারী, স্থানীয় লোকজন ও যান চলাচল স্বাভাবিক করতে এবং দুর্ঘটনা প্রতিরোধে চরডুমুরিয়া বাজারের ব্রিজটির দ্রুতগতিতে রেলিং ধসে যাওয়া অংশগুলো সংস্কারের জোর দাবি জানান স্থানীয় সুশীল সমাজ ও স্থানীয় মহল।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied