ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

করোনায় প্রাণ হারালেন ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৭-২০২১ দুপুর ৪:০

করোনায় প্রাণ হারালেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম অ্যাডভোকেট (৬৫)। শুক্রবার (৩০ জুলাই) ভোরে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ৩ জুলাই তিনি ‍এবং তার সহধর্মিণী করোনায় আক্রান্ত হন।

করোনায় আক্রান্তের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১১ জুলাই উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। কয়েক দিন আগে নমুনা পরীক্ষায় তার স্ত্রী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. নার্গিস আক্তারের নেগেটিভ আসে।

চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী কামরুল ইসলাম জানান, টিকা নেয়ার পরও তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এর আগে তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসছে। বর্তমানে তার স্ত্রী সুস্থ রয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম অ্যাডভোকেটের ভায়রা পুলিশের অ্যাডিশনাল আইজি খন্দকার গোলাম ফারুক জানান, করোনায় আক্রান্ত হয়ে তিনি শুক্রবার ভোরে মৃত্যুবরণ করেছেন। এছাড়া তার হার্টের সমস্যা ছিল। শুক্রবার বাদ আছর ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে বাদ মাগরিব তার গ্রামের বাড়ি সাফল কুড়ায় দাফন সম্পন্ন হয়।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা ও চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংসদ ছোট মনিরসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠন।

প্রসঙ্গত, আব্দুল হালিম অ্যাডভোকেট উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান। দীর্ঘদিন তিনি ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জেলা বার সমিতির সভাপতি ‍এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার