মোহাম্মদপুরে পিকাপের ধাক্কায় মাদ্রাসার শিক্ষার্থী নিহত
রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় সন্ধ্যার ৬-৭ দিকে হোসেন সাবের গলিতে কয়েক বন্ধু মিলে খেলতে গিয়ে দৌড়ে হোসেন সাবের গলি থেকে শেরেবাংলা রোডে আসলে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. সাব্বির আহমেদ (১২) নামে এক শিশু আহত হলে ঢাকা মেডিকেলে চিকিৎসা অবস্থায় রাত নয়টার মধ্যে মারা যায়।
বৃহস্পতিবার(১১মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যার সময় কয়কটি শিশু খেলাধুলা করার সময় শিশু সাব্বির ও কয়েকজন মিলে হোসেন সাবের গলিতে থেকে দৌড় দিলে সাব্বির পিকাপটির সাথে সজোড়ে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলে জ্ঞান হারিয়ে ফেলে পরবর্তীতে তারই বন্ধুরা মিলে ঢাকা মেডিকেল নিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা পিকাপটিকে আটক করে।
আটকের পর পিকাপের মালিক এবং সাব্বিরের মা ঘটনা স্থানে আসলে পিকাপের মালিক ঢাকা মেডিকেলে চিকিৎসার খরচ বহন করার কথা দিলে পিকাপটি জনগণ ছেড়ে দেয়।
এবিষয় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বলেন একটি দুর্ঘটনার কথা শুনেছি ব্যবস্থা নিচ্ছি পিকাপটি আটকের বিষয় জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন পিকাপটির আটকের চেষ্টা চলছে আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য পুলিশ পাঠিয়েছি। কাজ করতে দেন পরে জানাবো।
এ বিষয় ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু সকালের সময় কে মুঠোফোনে বলেন মোহাম্মদপুর এলাকার থেকে একটি শিশু ( সাব্বির) নামে দুর্ঘটনায় মারা গেছে তার মা এবং একটি পিকাপের মালিক সহ ৩ জন কে আটক করে মোহাম্মদপুর থানা-পুলিশ এর কাছে হস্তান্তর করেছি।
নিহতের বাসা পুলপাড় বটতলা রবের বাড়ির ভারাটিয়া, নিহতের ফুপা আব্দুর সালাম জানান,সাব্বির গ্রামে হেফজখানায় পড়তো। তাকে আবার মাদ্রাসায় ভর্তি করার জন্য গ্রাম থেকে ঢাকায় লালমাটিয়ার মিনার মসজিদ মাদ্রাসায় ভর্তি করা হয়। তার বাবা বর্তমানে একটি মামলায় জেল হাজতে রয়েছে তার মা,এবং দুই ছেলে নিয়ে ভাড়া বাসায় থাকে। ঘাতক পিকাপটি আটক করে আইনানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি।
স্থানীয় সূত্রে আরও জানা যায় পিকাপটির মালিকের নাম মোঃ রাজিব বাসা ধানমন্ডি শংকর এলাকায় আরমালের গলিতে জামলের বাড়ির ভাড়াটিয়া।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
Link Copied