সেনবাগে এমপি মোরশেদ আলমকে তৃণমূল আ.লীগের অবাঞ্ছিত ঘোষণা
নোয়াখালী সেনবাগে ঈদ পরবর্তী তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য মোরশেদ আলমকে অবাঞ্ছিত ঘোষণা করেছে তৃণমূল আ.লীগের নেতাকর্মীরা।
শনিবার বেলা ১১টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও নোয়াখালী জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড.জামাল উদ্দিন এফ.সি.এ বলেন,“এমপি মোরশেদ আলম ফ্রীডম পার্টির সদস্য ছিলেন। এই ফ্রীডম পার্টির সদস্য থেকে সেনবাগ উপজেলা আ.লীগ মুক্ত হতে চায়। এমপি মোরশেদ আলম এবং তার ছেলে তারেক জিয়াকে টাকা পাঠায়। তাদের সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। শেখ হাসিনার উন্নয়নকে এগিয়ে নিতে হলে সেনবাগে এমপি মোরশেদ আলমকে হটাতে হবে। তাকে তৃণমূল আ.লীগ আর চায় না”।
বাফুফের সহ-সভাপতি ও নোয়াখালী জেলা আ.লীগ সাবেক সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন,“ প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারায় দেশ এগিয়ে যাচ্ছে। দেশকে আরো এগিয়ে নিতে হলে আ.লীগ সরকার আরো ক্ষমতায় থাকতে হবে। এমপি মোরশেদ আলম সেনবাগে যে কমিটিগুলো দিয়েছে তাতে আ.লীগ প্রশ্নবিদ্ধ হয়েছে। নেতাকর্মীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই এ কমিটি তৃণমূল আ.লীগ মানে না। প্রধানমন্ত্রী তাকে এমপি বানিয়েছে জনগণের সেবা করার জন্য অথচ তিনি তার পরিবারের সদস্যদের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করতে ব্যস্ত হয়ে পড়েছে। আজকের জনতার স্রোত প্রমাণ করে সেনবাগে এমপি মোরশেদ আলমের স্বৈরাচারী ক্ষমতা তৃণমূল নেতাকর্মীদের কাছে অবাঞ্ছিত”। তৃণমূল আ.লীগের সাথে তার কোনো সম্পর্ক নেই। আগামীতে নৌকার জন্য লড়াই করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছে বলেও জানান তিনি।
সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আ.লীগ সভাপতি জাফর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি শিহাব উদ্দিন শিহাব,পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আবু জাফর টিপু,সেনবাগ পৌর আ.লীগ সভাপতি নুরুজ্জামান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড.মানিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied