ফরিদপুরে আলোচিত আকমল হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড়
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের বাসিন্দা কৃষক আকমল শেখ হত্যা মামলায় নাটকীয় মোড় নিয়েছে। গত ১১ এপ্রিল অধিকতর তদন্তের জন্য মামলার সকল কার্যক্রম ফরিদপুরের সিআইডির কাছে হস্তান্তর করার পর তদন্তে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য।
জানা গেছে, মামলার তদন্ত চলাকালীন বাদীপক্ষের গাজী শুভর সংশ্লিষ্টতা পাওয়ায় এবং হত্যা মামলার সাক্ষীদের সাক্ষ্য অনুযায়ী হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গত ২৮ জুলাই তাকে উপজেলার ময়েনদিয়া বাজার থেকে গ্রেফতার করে ফরিদপুর সিআইডি। ওই দিনই শুভকে ফরিদপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়।
গাজী শুভ চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের গাজী শামসুজ্জামান খোকনের ছেলে। সে একই গ্রামের দেলোয়ার মাতুব্বর হত্যাকাণ্ডে ২০১৯ সালের ৫ এপ্রিল দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে বোয়ালমারী থানায় একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে ফরিদপুর সিআইডির পরিদর্শক মো. আকতার মিনা বলেন, মামলার তদন্ত চলাকালীন হত্যাকাণ্ডের সাথে তার সংশ্লিষ্টতা পাওয়ায় এবং সাক্ষীদের সাক্ষ্যে শুভর নাম আসায় তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ মার্চ রাতে চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের কৃষক আকমল শেখকে (৬০) দুবৃর্ত্তরা কুপিয়ে রাস্তায় ফেলে রাখে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আকমল শেখের ছেলে ইব্রাহিম শেখ বাদী হয়ে চতুল ইউপির চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের একাংশের আহ্বায়ক শরীফ সেলিমুজ্জামান লিটুকে হুকুমের আসামি করে ১৭ জনের নামোল্লেখ করে বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন।
এমএসএম / জামান
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ