ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

চেক প্রতারণা মামলায় অধ্যক্ষ কারাগারে


শফিকুল ইসলাম photo শফিকুল ইসলাম
প্রকাশিত: ১৬-৫-২০২৩ দুপুর ৪:২

গাজীপুরের শ্রীপুরে চেক প্রতারণা মামলায় অধ্যক্ষ মো. আ. খালেককে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে গাজীপুর চিফ জুডিসিয়াল আদালত-৪ এর বিচারক ফারজানা ফারুক এ আদেশ দেন।

অভিযুক্ত আ. খালেক কুমিল্লা জেলার বরুরা উপজেলার তলাগ্রামের মো. আম্বর আলীর ছেলে। তিনি শ্রীপুর উপজেলার গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। জানা যায়, আ. খালেক স্থানীয় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চেক দিয়ে টাকা নিয়ে প্রতারণা করেন। তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে। তিনি গাড়ারণ গ্রামের মো. বুলবুল হোসেনের কাছ থেকে চেক দিয়ে  দুই লাখ টাকা নেন। দীর্ঘ দিনে ওই টাকা পরিশোধ না করায় বুলবুল হোসেন তার বিরুদ্ধে আদালতে গাজীপুরের আদালতে মামলা করেন। একই গ্রামের মো. কামাল মিয়ার ভাতিজিকে চাকুরি দেয়ার জন্য জামানত স্বরূুপ চেক দিয়ে দুই লাখ টাকা নেন। দীর্ঘ দিনেও তিনি কামাল মিয়ার ভাতিজীকে চাকুরি দেননি। পরে টাকাও ফেরত দেননি। কামাল মিয়া অধ্যক্ষের বিরুদ্ধে আদালতে মামলা করেন। পৃথক দু’টি মামলায় অধ্যক্ষ আ. খালেক গত বছরের ২৩ মার্চ আদালতে হাজির হন। ওই দিন আদালত তার জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। তিনি দীর্ঘ দিন হাজতে ছিলেন। পরে টাকা পরিশোধের শর্তে জামিন পান। কিন্তু জামিনে এসে কোনো টাকা পরিশোধ করেননি। সোমবার বুলবুল হোসেনের দায়ের করা মামলায় হাজিরা দিতে আদালতে যান আ. খালেক। আদালত তার জামিন বাতিল করে জেল হাজতে পাঠান। এছাড়া মো. শফিকুল ইসলামের কাছ থেকে চেক দিয়ে ত্রিশ হাজার টাকা নেন। পরে উক্ত টাকা পরিশোধ না করলে শফিকুল ইসলাম আদালতে মামলা করেন। এ মামলায় তিনি টাকা পরিশোধ করে মুক্তি পান।
মামলার বাদী বুলবুল হোসেন জানান, আ. খালেক টাকা নিয়ে তার সাথে প্রতারণা করেছেন। টাকা নেয়ার শর্তে জামিন নিয়ে তিনি টাকা পরিশোধ করেননি। প্রতারণার বিষয়টি নজরে এলে আদালত তাকে জেল হাজতে পাঠান। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ এম সাইফুল ইসলাম জানান, অধ্যক্ষ আবদুল খালেকের বিরুদ্ধে আদালতে মামলা আছে। চেকের মামলায় প্রেফতার হয়ে হাজতে আছেন বলে শুনেছি।

 

এমএসএম / এমএসএম

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা