ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজের বাসা পরিষ্কার করলেন মেয়র আতিক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৭-২০২১ দুপুর ১:১৬

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এডিস মশা নিধনে নগরবাসীকে সচেতন করতে নিজের বাসা পরিষ্কার করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। এ সময় তিনি নগরবাসীকে নিজ নিজ বাসা পরিষ্কার করার আহ্বান জানিয়ে বলেন, নিজের বাসাবাড়ি পরিষ্কার রাখতে কাজ করায় লজ্জার কিছু নেই।

‘১০টায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসা-বাড়ি করি পরিষ্কার’-এমন স্লোগানে নতুন এই কার্যক্রম শুরু করেছেন মেয়র আতিক। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩১ জুলাই) সকাল ১০টায় ফেসবুক লাইভে এসে রাজধানীর উত্তরায় মেয়র তার নিজ বাসভবন পরিষ্কার করেন। এই কার্যক্রমের শুরু করে ফেসবুক লাইভে মেয়র তার বাড়ির আনাচে কানাচে ঘুরে ‘কী কী, কেমনভাবে’ পরিচ্ছন্ন রাখা যায়- তা দেখান।

এ সময় মেয়র বলেন, আসুন আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলি। আমি সব নগরবাসীকে অনুরোধ করবো প্রতিদিন সকাল বেলায় এসে যদি এভাবে ১০ মিনিট কাজ করি, তাহলে আমরা ডেঙ্গু থেকে বাঁচতে পারবো। তা না হলে আমাদের কারও রক্ষা হবে না। সিটি করপোরেশনের লোকজন কিন্তু মানুষের বাসা বাড়ির ভেতরে যেতে পারেন না। আপনার বাসার ছাদে কী রয়েছে, সেটাও দেখতে পান না। সেখানে কিন্তু ডেঙ্গু মশা জন্মায়। সেটা আপনারাই পরিষ্কার করতে পারেন।

আতিকুল ইসলাম বলেন, আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে সচেতনতা আনা কিন্তু অনেক কঠিন হবে। বাড়ির পরিষ্কারের এই কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, আমি নগরবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা এগিয়ে আসি। আমাদের নিজের বাসা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। এতে লজ্জার কিছু নেই। তিনদিনে একদিন, জমা পানি ফেলে দিন। আমাদের ৪৬টি স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে, সেখানে গিয়ে আপনারা বিনামূল্যে ডেঙ্গু টেস্ট করতে পারবেন। আমি সকল সামাজিক সংগঠন, ক্লাব ও সোসাইটিকে অনুরোধ করব, আসুন সবাই এগিয়ে আসি।

জামান / জামান

অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল