মুন্সিগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধনঃ মিলবে বিশেষ সেবা
মুন্সিগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহ (২০২৩) এর শুভ উদ্বোধন করা হয়েছে। “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ২২ মে সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন মুন্সিগঞ্জ ও সদর উপজেলা ভূমি অফিস মুন্সিগঞ্জ।
পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জানান , জেলার সকল উপজেলায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ সেবা দেওয়া হবে। তিনি আরো বলেন, স্মার্ট ভূমি সেবা দিতে কাজ করে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়। জনগণকে সহজে ভূমি সেবা দিতেই বিশেষ এই সেবা সপ্তাহ। ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া, স্মার্ট ভূমি সেবা সমূহে জনগণকে উদ্বুদ্ধ ও আগ্রহী করা এবং স্মার্ট সেবা সমূহের সুবিধা ভূমি মালিকগণকে জানানোর জন্য ২২মে থেকে ২৮ মে পর্যন্ত এ সেবা সপ্তাহ পালন করা হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ এনামুল আহসান , অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) স্নেহাশিষ দাস , অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসিটি) তৌহিদ এলাহী , পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব , মুন্সিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শহিদ ই হাসান তুহিন , উপজেলা নির্বাহী কর্মকর্তা ( সদর) হুসাইন মো. আল জুনায়েদ, মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হীরু । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি কমিশনার ( ভূমি ) মো. হাছিবুর রহমান ।
উক্ত অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের পাশাপাশি জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার