ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নেত্রীকে নিয়ে বাজে মন্তব্য করলে নিশ্বাস থাকা পর্যন্ত প্রতিবাদ করবোঃ এমপি ইব্রাহীম


মোরশেদ আলম, সোনাইমুড়ী photo মোরশেদ আলম, সোনাইমুড়ী
প্রকাশিত: ২২-৫-২০২৩ দুপুর ৪:৪৫
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। 
সোমবার সকালে সোনাইমুড়ী কলেজ মাঠ থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলে বিএনপি-জামাতের বিরুদ্ধে নানা স্লোগান ও বক্তব্য দেন দলটির নেতাকর্মীরা। বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যে বাজারে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয় প্রতিবাদ মিছিলটি।
 
এর আগে ভার্চুয়ালি যোগ দিয়ে নোয়াখালী-১(চাটখীল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম এমপি বলেন,নেত্রীকে নিয়ে বাজে মন্তব্য এবং কটুক্তি করলে আ.লীগের একজন কর্মীও যদি বেঁচে থাকে তাহলে আমরা তার প্রতিবাদ করবো। বিএনপির যে কুলাঙ্গার নেত্রীকে নিয়ে বাজে মন্তব্য করেছে তাকে গ্রেফতার না করা পর্যন্ত আমরা মাঠে থেকে আন্দোলন করবো।
 
বিক্ষোভ মিছিল শেষ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবু,যুবলীগ আহ্বায়ক খলিলুর রহমান,পৌর আ.লীগ সাধারণ সম্পাদক হাফেজ আবু বকর সিদ্দিক দুলাল,বজরা ইউপি চেয়ারম্যান মীরণ অর রশীদ,আ.লীগ নেতা হীরণ পাটোয়ারী,ছাত্রলীগ সভাপতি আরিফ হোসেন,সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ শ্রাবণসহ উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়