সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা
ঝিনাইদহের হরিণাকুণ্ডুর সিনিয়র সাংবাদিক দৈনিক সমকাল প্রতিনিধি এম সাইফুজ্জামান তাজু বিরুদ্ধে মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন অপপ্রচার এবং সংবাদ প্রচারের নিন্দা জানিয়েছেন হরিণাকুণ্ডুর ব্যবসায়ী, মিডিয়াকর্মী, সুশীল সমাজ ও সচেতনরা। তাদের দাবি, ইদানিং একশ্রেণির অপরাধী সাংবাদিকতার মহান পেশাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নানা অপরাধর্মলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এসব অপকর্মের প্রতিবাদ করায় তারা উপজেলার সিনিয়র সাংবাদিকদের নামে নানারকম মিথ্যা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কলেজ শিক্ষক বলেন, সাংবাদিক সাইফুজ্জামান তাজু দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত মানুষের কথা তুলে ধরছেন। তার লেখনির মাধ্যমে যেমন এসব মানুষ উপকৃত হচ্ছে তেমনি হরিণাকুণ্ডুর পরিচিতিও বিশ^ দরবারে ফুঁটে উঠছে। তিনি সাংবাদিক তাজুর বিরুদ্ধে এই অপপ্রচারের নিন্দা জানান। এ ঘটনার নিন্দা জানিয়েছেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হানসহ জেলা-উপজেলার সিনিয়র সাংবাদিকরাও।
নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যবসায়ী বলেন, শুনেছি আমার নাম দিয়ে সাংবাদিক তাজুর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অথচ আমি এর কিছুই জানি না। আমার সাথে সাংবাদিক তাজুর কোনো ব্যবসায়িক লেনদেন নেই। আমার নামে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করানো হয়েছে।
আব্দুল্লাহ নামে উপজেলামোড়ের পোল্ট্রি ব্যবসায়ী বলেন, কে বা কারা আমার নাম লিখে ইউএনওর কাছে অভিযোগ দিয়েছে আমি তার কিছুই জানি না। সাংবাদিক তাজু খুব ভালো ছেলে। তার সাথে আমার কোনো ব্যাবসায়িক লেনদেন নেই। একই কথা বলেন অন্য ব্যবসায়ীরা।
৬নং ফলসী ইউপি চেয়ারম্যান অ্যাড, বজলুর রহমানসহ কয়েকজন ইউপি চেয়ারম্যান জানান, শুনেছি আমাদের নাম করে কে কারা সাংবাদিক তাজুর নামে মিথ্যা অভিযোগ করেছে। প্রকৃতপক্ষে আমরা এর কিছুই জানি না। সাংবাদিক তাজু একজন প্রকৃত সাংবাদিক হিসেবে সমাজের নানা অনিয়ম ও সমস্যা তুলে ধরেন। আমাদের কাছে তিনি কখনও কোনো চাঁদা বা অনুদান দাবি করেননি বা নেননি।
সাংবাদিক এম সাইফুজ্জামান তাজু বলেন, আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সাথে জড়িত। জীবনে কখনো কোনো চাঁদাবাজী বা অনিয়মরে সাথে জড়িত ছিলাম না। আমার সাংবাকিতা জীবনের এই দীর্ঘ সময়ে সমাজের নানা স্তরে লুকিয়ে থাকা সমস্যা, সম্ভাবনা, অনিয়ম ও অবহেলিত মানুষের কথা তুলে ধরেছি। একটি সন্ত্রাসী গোষ্ঠী যারা চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অপরাধের সাথে যুক্ত। তারা সাংবাদিকতার মহান পেশাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। তাদের এসব কর্মকান্ডের প্রতিবাদ করায় তারা আমাকে নানাভাবে জীবননাশের হুমকি দিচ্ছে। এ বিষয়ে আমি গত ৮ মে হরিণাকুণ্ডুতে এক মতবিনিময় সভায় ঝিনাইদহের জেলা প্রশাসকের কাছে আমার জীবনের নিরাপত্তা চেয়ে বক্তব্য দিয়েছিলাম। এরপরই ওই গোষ্ঠী আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
এমএসএম / এমএসএম
টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা, বাজার মনিটরিং জোরদার
যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা জোরদারে নানা নির্দেশনা
নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত
বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী
আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড
রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী
যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক
জনতার হৃদয়ে এখনো ‘মিঠু’: অসুস্থতা জয় করে ফের মাঠে, কৃতজ্ঞতায় আপ্লুত সাবেক চেয়ারম্যান
মাগুরা শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে নবনিযুক্ত পুলিশ সুপারের বিশেষ অভিযান