সোনাইমুড়ীতে রাতের আঁধারে জায়গা দখলের অভিযোগ
নোয়াখালী সোনাইমুড়ীতে রাতের আধাঁরে অবৈধভাবে জোরপূর্বক জায়গা দখল করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ২২তারিখ সোমবার রাতে সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের উত্তর কাশিপুর তফদার বাড়িতে।
সরেজমিনে পরিদর্শন সূত্রে জানা যায়, উত্তর কাশিপুর গ্রামের তফদার বাড়ির সফি উল্যাহর ছেলে মো.ইউসুফের সাথে একই বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে মহিন উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে নাল জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে মো.ইউসুফ বিজ্ঞ আদালতে বন্টক মামলা করলে তা চলমান রয়েছে। পাশাপাশি সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে তার শালিসি বৈঠকে মিমাংসার সিদ্ধান্তের জন্য উভয় পক্ষকে আহ্বান করা হয়। এ অবস্থায় মো.মহিন উদ্দিন সোমবার গভীর রাতের দলবদ্ধ হয়ে সেখানে জায়গা দখল করে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে।
এ বিষয়ে ভুক্তভোগী মো.ইউসুফ সোনাইমুড়ী প্রেসক্লাবে অভিযোগ দিতে এলে সংবাদকর্মীরা সেখানে ঘটনার সত্যতা নিশ্চিত করতে বুধবার বিকেলে ঘটনাস্থলে যায়। এ সময় থানায় দায়ের করা অভিযোগের ১নং বিবাধী মহিন উদ্দিন, ২নং বিবাধী আবদুল হকের ছেলে মোক্তার হোসেন দলবদ্ধ হয়ে সংবাদকর্মীদের তথ্য সংগ্রহে বাঁধা প্রদান করে। পাশাপাশি সংবাদকর্মী ভিডিও ধারণ করে নিজেদের দলীয় প্রভাবশালী হিসেবে পরিচয় দেয় তারা।
দখলের বিষয়য়ে প্রশ্ন করা হলে অভিযুক্ত মহিন উদ্দিন বলেন,এটি তার নিজস্ব সম্পত্তি। তার জায়গায় তিনি ঘর উঠিয়েছে।ভুক্তভোগী ইউসুফ জানান,মামলা চলমান অবস্থায় রাতের আঁধারে তারা আমার জায়গা দখল করে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে। তারা অনবরত আমাদের প্রাণনাশের হুমকিধামকি দিয়।এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই গিয়াস উদ্দিন বলেন, বিষয়টি মিংসার চেষ্টা চলছে। এ অবস্থায় জায়গা দখলের খবর পেয়েছি। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
সোনাইমুড়ী থানার ওসি জিয়াউল হক জানান, তথ্য সংগ্রহে বাঁধা প্রদানের বিষয় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied