বিয়ের ১৫ দিনের মধ্যে ৬ মাসের গর্ভবতী!
রাজশাহীর বাঘায় এক কিশোরীর বিয়ের ১৫ দিনের মধ্যে ৬ মাসের গর্ভবতী হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বাঘা থানায় শিশু ও নারী নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে শনিবার (৩১ জুলাই) ভুক্তভোগীর পিতা বাদী হয়ে শিশু ও নারী নির্যাতন আইনে বাঘা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস পূর্বে ওই কিশোরীকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের একটি গ্রামের মাঠে ধর্ষণ করা হয়। ভিকটিম (১৬) সাংবাদিকদের জানায়, আমার বাবা ভ্যানচালক। আমরা গরিব-অসহায় তাই বাড়ির পাশের মাঠে নিয়মিত ছাগল চরাতে ও খড়ি কুড়াতে যাই। ঘটনার দিন আমি মাঠে খড়ি কুড়াতে গিয়েছিলাম, তখন সোহেল আমাকে একা পেয়ে জোরপূর্বক একটি ক্ষেতের মধ্যে নিয়ে ধর্ষণ করে। সোহেল একই গ্রামের মকবুলের ছেলে। আমি কান্না করলে সে আমাকে ভয়ভীতি দেখায় এবং এ বিষয়ে কাউকে কিছু বললে মারধরের হুমকি দেয়। তাই আমি ভয়ে কাউকে কিছু বলিনি।
মেয়েটির মা জানায়, গত ১৪ জুলাই আমার মেয়েকে অন্য এক ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম। তখন নতুন জামাই আমাদের জানায় মেয়ে অসুস্থ ডাক্তার দেখান। পরে বাঘায় একটি ক্লিনিকে পরীক্ষা করে দেখা যায় রিপোর্টে আমার মেয়ে ৬ মাস ৯ দিনের গর্ভবতী। এ কথা জেনে আমার মাথা ঠিক নেই।
ভিকটিমের বাবা বলেন, গরিব মানুষ বলে কারো কাছে বিচার পাইনি। ওরা আমাদের পরিবারকে সব সময় মারধরের হুমকি দিচ্ছে। বাড়ি থেকে বের হতে পারছি না। স্থানীয় মেম্বারের কাছে বারবার গিয়েও কোনো বিচার পাইনি। চেয়ারম্যানও করোনার জন্য বিচার-শালিসে আসতে পারবেন না বলে জানিয়েছেন। তাহলে কি আমারা কোনো বিচার পাব না? বাধ্য হয়ে শনিবার ৩১ থানায় মামলা করি।
এ বিষয়ে ইউপি সদস্য মতিন বলেন, এ ঘটনার বিষয়ে আমি জানি। ঘটনাটি জটিল হওয়ায় ভুক্তভোগীদের থানায় যেতে বলেছি।
মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, এ ঘটনা সম্পর্কে ভুক্তভোগী মেয়ের মায়ের মুখে শুনেছি। একে তো করোনা, তার ওপর বিষয়টি জটিল হওয়ায় আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছি।
এ ঘটনায় আসামি সোহেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার পরিবার জানিয়েছে, তাদের ছেলে এমন জঘন্য কাজ করতেই পারে না।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি ধর্ষণ মামলা হয়েছে। অভিযুক্তকে আটকের জন্য অভিযান চলছে। ভিকটিমকে রাজশাহীতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
সাবেক স্ত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার হুমকি, আদালতে স্ত্রীর মামলা
জমে উঠেছে কৃষি মেলা; নজর কাড়ছে শস্য দানায় আঁকা শালিখার মানচিত্র
বাকেরগঞ্জ কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন
টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড-২০২৬
সোনালু ফুলের হলুদ আভায় সেজেছে বারহাট্টার প্রকৃতি
মুরাদনগরে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ, উপকৃত শতাধিক পরিবার
খাশিয়াল ঘোপে ৬০০ কেজি মাছ অবমুক্ত
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়
বিলাইছড়িতে পশু জবাই ও কোরবানি বিষয়ক প্রশিক্ষণ
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
Link Copied