নোয়াখালীতে চোরাই গরু সহ আটক ৩
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে পিকআপ ভর্তি চোরাই গরুসহ ৩জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। আটকৃতরা হলেন, হাতিয়া উপজেলার পূর্ব রহমতপুর গ্রামরে আজহার আহমদের ছেলে মো. হাসান (৩১), উত্তর আদর্শ গ্রামের আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রহিম রয়েল (২৫) ও পশ্চিম আদর্শ গ্রামের আবুল হাশেমের ছেলে মোহাম্মদ রবিন (২৫)।
বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে, একই দিন ভোর ৬টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের জোবায়ের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে হাতিয়ার চানন্দি ইউনিয়ন থেকে একটি গরু নিয়ে আসার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে জোবায়ের বাজার এলাকায় একটি পিকআপ গাড়ি আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে তারা চানন্দি ইউনিয়নের একটি বাড়ি থেকে গরু চুরি করে আসছে বলে স্বীকার করলে বিষয়টি থানায় অবগত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির চালক সহ তিনজনকে আটক করে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,আটক আসামিদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। উদ্ধারকৃত গরু প্রকৃত মালিকের কাছে স্তান্তর করা হয়।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন