নোয়াখালীতে খাওয়ারে চেতনানাশক মিশিয়ে ইমামের সর্বস্ব লুট
নোয়াখালীর সুবর্ণচরে খাবারে চেতনানাশক মিশিয়ে হাফেজ মাওলানা দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর মধ্যে মোটরসাইকেল, গয়না, নগদ টাকা রয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) রাতে উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের সাতাশ দ্রোণ গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাফেজ মাওলানা মো. দেলোয়ার হোসেন উপজেলার সাতাশ দ্রোণ জামে মসজিদের পেশ ইমাম। বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাফেজ মো. দেলোয়ার হোসেনের পরিবারের লোকজন রাতে খাওয়ার পর সবাই এক সঙ্গে ঘুমাতে যায়। কোনো দুর্বৃত্ত চক্র কৌশলে আগেই তাদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে রেখেছিল। ফলে তারা সবাই অচেতন হয়ে পড়ে। ওই সময় দুর্বৃত্তরা হাফেজ দেলোয়ারের শোবার ঘরের দরজা খুলে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল, স্বর্ণালংকার, নগদ টাকাসহ অন্তত ৪ লাখ টাকার মালামাল লুট করে নেয়। শুক্রবার সকালে অচেতন অবস্থায় হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন সহ তার পরিবারের সদস্য মাছুমা খাতুন (৩৫) ও আবু দাউদ (৩) কে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। লিখিত অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন