ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

নড়াগাতীতে নদীতে গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ, এলাকায় শোকের মাতম!


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ২৭-৫-২০২৩ বিকাল ৫:৪৯

নড়াইলের নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের মহাজন উত্তর পাড়ায় নদীতে গোসল করতে গিয়ে আশিকুর রহমান খান(২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। ২৭ মে (শনিবার) দুপুরে মহাজন উত্তর পাড়া মসজিদ সংলগ্ন ঘাটে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। এলাকাবাসী খোঁজাখুঁজি করে না পেয়ে  বড়দিয়া নৌপুলিশকে অবহিত করলে তারা কালিয়া ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। আশিকুর রহমান ওই গ্রামের মোঃ আছির খানের ছেলে।

আশিকের সাথে গোসল করতে আসা অভি জানায়, তারা এক সাথে গোসল করছিল এবং তার সাবানও আশিক নিয়েছিল। গোসল শেষে অভি ওপরে চলে আসে। অতঃপর আশিক পানিতে ডুব দিয়ে আর ওঠেনি। পরবর্তীতে স্থানীয়দের জানালে খোঁজা শুরু করেও না পেলে পুলিশকে খবর দেয়।

এদিকে নিখোঁজ  আশিকের শোকার্ত পিতা আছির খান জানান, তার নিখোঁজ ছেলের কোন শত্রু নেই। আমাদের কোন অভিযোগও নেই।  লাশ উদ্ধার হলে আমার সন্তানকে যেন কাটাছেড়া না করে আমাকে ফেরত দেওয়া হয়।

বড়দিয়া নৌ-পুলিশের এসআই লোকমান হোসেন জানান, একটা ছেলে নিখোঁজের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পর্যবেক্ষণ করছি। ফায়ার সার্ভিসও চলে এসেছে। উদ্ধারের তৎপরতা অব্যাহত রয়েছে। 

কালিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার খন্দকার আব্দুল হন্নান জানান নড়াইল কন্ট্রোলের মাধ্যমে খুলনা ডুবুরী দলকে জানানো হয়েছে। তারা আসলে আমাদের সহযোগীতায় উদ্ধার কাজ শুরু হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া বিরাজ করছে।

এমএসএম / এমএসএম

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন

আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ

মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট