প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, নোয়াখালীতে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান
নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ মে) রাতে ঢাকার পল্টন ইম্পেরিয়াল হোটেল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে কটূক্তি করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় ছাতারপাইয়া বাজারে নিজস্ব মার্কেটের দ্বিতীয় তলার একটি কক্ষে উপজেলা সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আবদুর রহমানের ১মিনিট ৫৪ সেকেন্ডের একটি বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রশাসনের নজরে আসে।
ভিডিওতে আবদুর রহমান বলেছিলেন, ‘উনি একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী, অনান্য দেশের কোন প্রধানমন্ত্রী যদি কোথাও সফরে যায় ফুলেল মালা দিয়ে তাকে বরণ করা হয়। আর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন আমেরিকা যায় জুতার মালা দিয়ে তাকে বরণ করা হয়। আমি মনেকরি এখন শেখ হাসিনা বিএনপিকে বিরোধী দল মনে করেন না, শেখ হাসিনা মনে করতেছেন বিরোধী দল মনে হয় আমেরিকা।’
তিনি আরও বলেন, কেউ কেউ বলেন আমাদের নেতা তারেক রহমান লন্ডনে বসে মজা নিতেছেন, অথচ যার মা এক এগারো থেকে এখনও পর্যন্ত কারাবন্দি হয়ে আছেন। আর তারেক রহমান লন্ডনে যে অবস্থায় আছেন তা কারাবন্দি থেকে অনেক অনেকগুণ বেশি। তার ওই উদ্ধত্যপূর্ণ বক্তব্য সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সর্বত্র নিন্দার ঝড় ওঠে। এরপর চেয়ারম্যান আবদুর রহমানকে গ্রেপ্তার করে আইনের আওয়ায় আনার জোর দাবী জানানো হয় আওয়ামীলীগ সহ সহয়োগী সংগঠনের পক্ষ থেকে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে তাকে সেনবাগ থানার পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন