নিম্নমানের খাদ্য উৎপাদন-অনুমোদনহীন মবিল রিফাইন: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
নোয়াখালীর সুধারামের বিসিক এলাকায় নিম্নমানের খাদ্য উৎপাদন ও অনুমোদনহীন মোবিল রিফাইন করে বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অনুমোদনবিহীন মবিল ও খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়।
রোববার (২৮ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন বিকেল থেকে রাত পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের উপস্থিতিতে যৌথ অভিযান পরিচালনা করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১ এর সিপিসি-৩ এর একদল সদস্য।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিসিক শিল্প নগরীতে ভেজাল খাদ্য উৎপাদন ও অনুমোদনহীন মবিল রিফাইন করে বিক্রি হচ্ছে বলে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেন র্যাব-১১। পরে সেখানে জেলা প্রশাসনের সহায়তায় যৌথ ভাবে অভিযান পরিচালনা করে এলিট ফুডকে এক লক্ষ টাকা, আলম ফুডকে ৫০ হাজার ও অকটেন রিফাইনারি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন