ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

চেক জালিয়াতির মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে,দল থেকে বহিস্কার


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৩০-৫-২০২৩ বিকাল ৫:৪
দলীয় শৃঙ্খলা পরিপন্থী অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে লৌহজং উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.ফরহাদ হোসেন ইমনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী হাসান ইনান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে এ বহিস্কার আদেশ জানানো হয়। 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে লৌহজং উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.ফরহাদ হোসেন ইমনকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। নির্দেশক্রমে এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা আজ মঙ্গলবার জানান,গতকাল সোমবার ফরহাদের বিরুদ্ধে আনীত অভিযোগ এবং জেলহাজতে থাকার বিষয়টি নিশ্চিত হই।বিষয়টি কেন্দ্রীয় সংসদকে জানানো হয়। তারা সকল দিক বিবেচনা করে সোমবার রাতে ফরহাদ হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে। এর আগে গত রোববার চেক জালিয়াতির মামলায় ঢাকার বিজ্ঞ মুখ্য মহানগর হাকিমের আদালতে অগ্রীম জামিন চাইতে গেলে বিচারক জামিন নামঞ্জুর করে  কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঢাকার ইসলামপুরের কাপড় ব্যবসায়ী সোহেল আহমেদের পক্ষে আনোয়ার হোসেন রিয়েল চেক জালিয়াতির সাতটি মামলা দায়ের করেন ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে।  
 
জানা যায়, সাদনিন ফেব্রিক্স নামে একটি প্রতিষ্ঠান থেকে  ২০১৮ সালে ১ কোটি ১৫ লাখ ৮৫ হাজার টাকার মালামাল বাকিতে ক্রয় করেন বিক্রমপুর ফ্যাশন হাউজের ফরহাদ বয়াতি ওরফে ফরহাদ হোসেন ইমন। পরে ২০১৯ সালে ফরহাদ
সাদনিন ফেব্রিক্সকে ৭টি চেক ও ২০২০ সালের ৬টি চেক প্রদান করেন। এর মধ্যে একটি চেকও ব্যাংকে পাস হয়নি। সে প্রেক্ষিতে কোর্টে গিয়ে বাদী হয়ে সাতটি মামলা দায়ের করেন ভুক্তভোগী আনোয়ার হোসেন।
 
ফরহাদ হোসেন ইমন ২০১৯ সালের ২৯ মে উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব গ্রহন করেন। উপজেলা ছাত্রলীগ নেতাদের অভিযোগ, পদ পাওয়ার পর থেকেই বিভিন্ন অপকর্ম ও পদ বানিজ্যের সাথেও জড়িত ছিলেন ফরহাদ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান