বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, দুর্ভোগে নারী ও শিশুরা
রাজধানীমুখী গণপরিবহনের চাপ বাড়তে থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের রাবনা থেকে বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে, রপ্তানিমুখী শিল্প-কারখানা খুলে দিলেও যানবাহন চালু না থাকায় দিনব্যাপী নানা আলোচনা-সমালোচনার পর শিল্প শ্রমিকদের কর্মস্থলে ফিরতে রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহণ চলাচলের অনুমতি দেয় সরকার। শনিবার (৩১ জুলাই) রাতে এক তথ্য বিবরণীতে জানানো হয়, রপ্তানিমুখী শিল্প শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার জন্য রোববার দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহণ চলবে।
অন্যদিকে, এ মহাসড়ক দিয়ে চলাচলরত উত্তরবঙ্গের ১৯টি জেলাসহ টাঙ্গাইল, জামালপুর ও শেরপুরের বিভিন্ন গণপরিবহন মহাসড়কে চলতে দেখা যাচ্ছে। তবে এসব গণপরিবহনে মানা হচ্ছে না এক আসন খালি রাখার নীতি। রক্ষা করা হচ্ছে না স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি মানাতে কোনো ধরনের তৎপরতাও দেখা যায় যায়নি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষকে।
এর আগে কঠোর বিধিনিষেধের মধ্যেই রপ্তানিমুখী শিল্প-কারখানা খুলে দেয়ার ঘোষণায় শনিবার (৩১ জুলাই) সকাল থেকে মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও নৌপথে মানুষের ঢল নামে। গণপরিবহন বন্ধ থাকায় অ-যাত্রীবাহী পরিবহনে ভাড়া নৈরাজ্য, পরিবহন সংকট ও প্রাকৃতিক বৈরী পরিবেশের মধ্যে কর্মমুখী এসব মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এ সময় বেশি দুর্ভোগে পড়ে নারী, শিশু ও বয়োবৃদ্ধরা।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied