ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

স্ত্রী হত্যায় পাঁচ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৩১-৫-২০২৩ দুপুর ১২:২১

নোয়াখালীর চাটখিল উপজেলার সোমপাড়া ইউনিয়নের গোপাইরবাগ গ্রামে স্ত্রী প্রিয়া আক্তারকে (১৯) জবাই করে হত্যার ঘটনায় স্বামী আল আমিনকে (৩৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।দণ্ডপ্রাপ্ত আসামি আল আমিন চাটখিল উপজেলার সোমপাড়া ইউনিয়নের গোপাইরবাগ গ্রামের আফতাব উদ্দিন পাটোয়ারী বাড়ির কালা মিয়ার ছেলে।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, ঘটনার প্রায় ৪ বছর আগে পারিবারিক ভাবে প্রিয়া আক্তারকে বিয়ে করেন আল আমিন। বিয়ের পর থেকে বিভিন্ন অযুহাতে শারীরিক ও মানুষিক ভাবে প্রিয়ার উপর নির্যাতন চালাতো সে। পরবর্তীতে বিভিন্ন সময় সে অন্যত্রে বিয়ে করবে এবং এ বিষয়ে কোন বাধা দিলে প্রিয়াকে খুন করে লাশ গুম করারও হুমকি দিতো আল আমিন। স্বামীর অত্যাচার সহ্য করতে না ফেরে ঘটনার ৩মাস আগে বাবার বাড়িতে চলে যান প্রিয়া। এরপর থেকে তার কোন খোঁজখবর নিতেন না আল আমিন। ২০১৮ সালের ১৭জুন সে ঢাকা চলে যাবে তাই প্রিয়াকে শপিং করে দিবে বলে মোবাইলে কল দিয়ে নিজের বাড়িতে ডেকে আনে আল আমিন। তার কথা বিশ্বাস করে বিকেলে সে আসলে আল আমিন তাকে কৌশলে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে যায় এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ি ধারালো চোরা দিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে চাটখিল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে আল আমিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালতের ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয় আসামি আল আমিন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল জানান, ঘটনাটি যেহেতু হত্যা, আমরা আসামির মৃত্যুদণ্ড আশা করছিলাম। রায় ঘোষণার পর আসামিকে আদালত থেকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলায় আসামি পক্ষে কোন আইনজীবী না থাকায় সরকারের পক্ষ থেকে (ডিফেন্স ল‘ইয়ার) হিসেবে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শিব নাথ ভৌমিক।

এমএসএম / এমএসএম

গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার

বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ সিরাপ, আটক ২

আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নন্দীগ্রামে কবরস্থান কাজের উদ্বোধন

আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধীকে মুদি দোকান উপহার

খালিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে ইয়াবা সেবনের অভিযোগ, কর্মচারীকে নিষেধাজ্ঞা

শেরপুুরে জাতীয় যুব দিবস উদযাপিত

মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কুয়াশার অপেক্ষায় গাছিরা, মনপুরায় শুরু খেজুর গাছ প্রস্তুতের কর্মযজ্ঞ

উল্লাপাড়ায় বাস-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল চালকসহ ২ জনের

আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত