শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চে উপচেপড়া ভিড়
শিল্পকারখানা খোলার ঘোষণায় আজও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রীদের চাপ রয়েছে। বাস ও লঞ্চ চালুর ঘোষণার পর থেকে ফেরীতে যাত্রীদের চাপ কমলেও লঞ্চে উপচেপড়া ভিড়। বাংলাবাজার থেকে শিমুলিয়াঘাটে পৌঁছে সহজেই যাত্রীরা গন্তব্যে পাড়ি দিচ্ছেন।
সরজমিনে দেখা যায়, বাংলাবাজার থেকে ছেড়ে আসা প্রতিটি লঞ্চে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছেন। ঘর ও লঞ্চ এলাকায় মানুষের চাপে স্বাস্থ্যবিধি মানছেন না কেউই। জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে উঠছেন যাত্রীরা। বাসের টিকেট কাউন্টারেও ঢাকামুখী যাত্রীদের ভিড়।
পদ্মা পাড়ি দেয়া দেলোয়ার নামের এক শ্রমিক জানান, লঞ্চে ৩৫ টাকার ভাড়া ৫৫ টা নেয়া হচ্ছে তাও দুই-তিনগুণ বেশি যাত্রী। রিস্ক নিয়ে নদী পার হইলাম। যে কোনো সময় বিপদ ঘটতে পারতো। এখন বাসে আবার ৬০ টাকার ভাড়া ১০০০-১৫০০ টাকা চাচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়াঘাট সহকারী ব্যবস্থাপক মাহবুব রহমান জানান, নৌরুটে ছোট-বড় মিলিয়ে বর্তমানে ১০ টি ফেরি ও ৮৬টি লঞ্চ সচল রয়েছে। আজও ফেরিতে প্রচুর যাত্রীরা আসছে। তবে লঞ্চ চালু হওয়ায় যাত্রীর চাপ কমেছে।
বিআইডাব্লিউটিএ শিমুলিয়া লঞ্চঘাটের পরিদর্শক মো. সোলেইমান জানান, দক্ষিণবঙ্গগামী যাত্রীর সংখ্যা কম। তবে ঢাকামুখী যাত্রীদের ঢল রয়েছে। দুপুর পর্যন্ত সকল লঞ্চ চলবে। স্বাস্থ্যবিধি মানতে যাত্রীদের উৎসাহ প্রদান করা হচ্ছে।
জামান / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ