ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সোনাইমুড়ীতে ডেউয়া ফলকে কেন্দ্র করে হামলায় বৃদ্ধার মৃত্যু


মোরশেদ আলম, সোনাইমুড়ী photo মোরশেদ আলম, সোনাইমুড়ী
প্রকাশিত: ৩-৬-২০২৩ বিকাল ৫:৫৮
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডেউয়া ফল পাড়াকে কেন্দ্র করে লাঠির আঘাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত এনামুল হক (৭৪) উপজেলার চাষিরহাট ইউনিয়নের রথী গ্রামের ভূঁইয়া বাড়ির আব্দুর রশীদ ভূঁইয়ার ছেলে।  
 
শনিবার (৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার চাষিরহাট ইউনিয়নের রথী গ্রামের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়‚ নিহত এনামুল হকের সাথে একই বাড়ির সোলেমান ভূঁইয়ার পরিবারের সাথে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। শনিবার সকালে উঠান সংলগ্ন ডেউয়া ফল পাড়াকে কেন্দ্র করে সোলাইমান ভূঁইয়ার সাথে এনামুল হকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সোলাইমান ও তার ছেলে মাসুদ সহ চারজন এনামুলের ওপর হামলা করে। ওই সময় তাদের লাঠির আঘাতে ঘটনাস্থলে বৃদ্ধ এনামুলের মৃত্যু হয়।
 
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।  পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামিরা পলাতক রয়েছে।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়