নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী
মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে চারটি লঞ্চকে অতিরিক্ত যাত্রী ওঠানোর দ্বায়ে একসাথে জরিমানা করা হয়েছে। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করায় চারটি লঞ্চকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১ আগস্ট) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, সকাল থেকে বাংলাবাজার ঘাট থেকে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে পদ্মা পাড়ি দিয়ে চারটি লঞ্চ শিমুলিয়াঘাটে আসে। নির্দেশনা উপেক্ষা করায় লঞ্চগুলোকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, ঘাট এলাকায় সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য পাঁচজন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।
এদিকে শিল্পকারখানা খোলার ঘোষণায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের লঞ্চ ও ফেরি করে পদ্মা পাড়ি দিচ্ছেন রাজধানীমুখী মানুষ। এ রুটে সকাল থেকে ১০টি ফেরি ও ৮৬টি লঞ্চ চলাচল করছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ