ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে গাছ থেকে অবিরত ঝড়ছে পানি,দেখতে এলাকাবাসীর ভীড়


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৭-৬-২০২৩ দুপুর ৪:৭

সারাদেশে তীব্র গরমে জনজীবন নাভিশ্বাস ঠিক তখনি ঢাকার ধামরাইয়ে ঘটছে এক অদ্ভোত ঘটনা। একটি ডুমুর (ডোংরা) গাছের ভিতর থেকে অবিরত বের হচ্ছে পানি। গাছটি দেখতে ভীড় হচ্ছে আশে-পাশের ইউনিয়নে গ্রামবাসী। প্রায় ২০-২৫ ফুট উচ্চতার এই গাছটিতে রয়েছে তিনটি শাখা ডাল। প্রত্যেক ডাল পাতায় থেকে ঝড়ছে অঝড় ধারায় পানি।
বুধবার (০৭মে) দেখা যায় গাছের ডাল-পাতা থেকে পানি ঝড়ার চিত্র। এর আগে মঙ্গলবার সকাল থেকেই এ পানি বের হচ্ছে,এখন পর্যন্ত কোনো ভাবে বন্ধ হয়নি পানি।
জানাযায়,উপজেলার কুশুরা ইউনিয়নের বুচাইবাড়ি গ্রামের অঞ্চলিক রাস্তার পাশে একটি ডুমুর গাছ থেকে অবিরত পানি পড়ছে। গাছটি দেখতে ভীড় জমাচ্ছে শত শত পথচারী ও গ্রামবাসী। দেখাযায় গাছটির নিচে পলিথিন কাগজ বিছিয়ে পানি সংরক্ষণ করার দৃশ্য। অনেকেই এই অলৌকিক পানি রোগ মুক্তির জন্য খালি পাত্র -পলিথিন ও বতলে করে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। গ্রামবাসী বলছে রোগ মুক্তির জন্য নিয়ত করে এ পানি পান করলে হয়তো কঠিন রোগ থেকে মুক্তি মিলবে।

স্থানীয় ইউপি সদস্য সোলাইমন বলেন,আশে-পাশে আরো অনেক ডুমুর গাছে আছে সে গুলাতে এ রকম হচ্ছে না। আমি এই প্রথম বৃষ্টি ছাড়া গাছ থেকে পানি পড়া দেখলাম। এলাকাবাসী রোগমুক্তির জন্য ঔষধ হিসাবে এ পানি নিয়ে খাচ্ছে। গাছটি দেখার জন্য শতশত মানুষ দূর-দূরান্ত থেকে  আসছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান বলেন,অতিরিক্ত গরমের কারনে বৃক্ষের মূল থেকে পানি শোষন করে ডাল- পালা ও পাতার মাধ‍্যমে ইভাপো ট‍্রান্সপোরেশনের মাধ‍্যমে ফোটায় ফোটায় পানি বের করে তার শরীরকে ঠান্ডা করে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত