ঠিকানা পরিবহনের বিরুদ্ধে নিউরোসায়েন্সেস মেডিকল স্টাফদের মানববন্ধন
নিউরোসায়েন্সেসের রেকর্ড কিপার, মোঃ হামিম শরীফ রোড এক্সিডেন্টে মারা গেলে, আজ ১১ ই জুন দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের সামনে, মানববন্ধনের আয়োজন করেন নিউরোসায়েন্সেস এর স্টাফরা। এ-সময় উপস্থিত ছিলেন, নিউরোসায়েন্সেস এর পরিচালক অধ্যাপক ডাঃ কাজী দীন মোহাম্মদ সহ একাধিক মেডিকেল স্টাফরা।
এ সময় বক্তরা বলেন, এটা একটি হত্যাকাণ্ড এ হত্যার সঠিক বিচার হওয়া দরকার আর তা না হলে এভাবেই একের পর এক, মানুষ হত্যা হতেই থাকবে। অসহায় হয়ে পড়বে অনেক পরিবার। তারা উল্লেখ করে বলেন, ড্রাইভারদের লাইসেন্স দেওয়ার আগে তাদের পরিক্ষা করা উচিৎ তিনি কি মাদক সেবন করেন কি-না ? আর তা নাহলে ফাঁকা রাস্তায় কিভাবে এই দুর্ঘটনাটি ঘটিয়েছে।
মানববন্ধনে বলা হয়,গত ৮ ই জুন আনুমানিক দুপুর ০২:৫০ ঘটিকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল এর রেকর্ড কিপার জনাব মোঃ হামিম শরীফ অফিস শেষে বাসায় ফেরার পথে ঢাকাস্থ গাবতলী, আমিন বাজারের সন্নিকটে “ঠিকানা পরিবহন” এর একটি বাসের (যার রেজিষ্ট্রেশন নম্বর- ঢাকা মেট্রো- ব-১৫-৩১০৮) চালক বেপরোয়া গতিতে পিছন থেকে চাপ দিয়ে চাকার নীচে পিষ্ট করে হত্যা করে এতে অল্পের জন্য বেঁচে যায় তার স্ত্রী মৌসুমী।
নিহতের স্ত্রী মৌসুমী বলেন, আমরা অফিস শেষ করে আমিন বাজার মরিচের টেক এলাকায় বাসায় ফিরছিলাম, ঠিক আমিন বাজার ব্রিজ পার হওয়ার কিছু দূরে গেলেই ঠিকানা পরিবহন পিছন থেকে আমাদের যাতা দিতে পারে এমন কিছু লুকিং গ্লাসে আমার স্বামী দেখতে পান,পরে দ্রুত রাস্তার পাশে গিয়ে বাইক থেকে আমাকে বাঁচানোর জন্য ফেলে দেন,আমি প্রাণে বেঁচে গেলেও আমার স্বামীর উপরে উঠে পরে ঘাতক বাসটি,বাসের ড্রাইভার হেল্পার ঘটনার সাথে সাথে পালিয়ে যায়,আর আমার স্বামীর পেটের উপড়ে বাসের চাক্কা উঠে যায়,এতে ঘটনাস্থলে মারা যায় স্বামী,হামিম শরীফ। পরবর্তীতে স্থানীয় লোকজন বাসটিকে, ধাক্কা দিয়ে সরিয়ে নিহত কে, উদ্ধার করলে তার পেটের নারী ভুঁড়ি বের হয়ে যায়,বাসের চাকা ছিলো নিহতের পেটের উপর। স্থানীয়রা বাসটিকে আটক করলে থানা পুলিশ এসে বাসটিকে আটক করে থানায় নিলেও এখনো গ্রেফতার হয়নি ড্রাইভার ও হেল্পার।
এ বিষয় নিহতের স্ত্রী মৌসুমী আরও বলেন,আমাদের ছোট ছোট ৩ টি সন্তান রয়েছে আমি এখন কিভাবে কি করবো? কান্নাজড়িত কণ্ঠে তিনি এ হত্যার বিচার চাওয়ার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করেন স্বামী হত্যার সঠিক বিচার পাওয়ার জন্য।
এ বিষয়ঃ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের সেলিম রেজা বলেন,আমি মনে করি এটা একটি হত্যা, এ হত্যার সঠিক বিচার চাই, অতিবিলম্বে ঠিকানা পরিবহনের ড্রাইভার ও হেল্পার কে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে,আর তা না হলে সারাদেশের মেডিকেল টেকনোলজিসদের নিয়ে আমরা মানববন্ধন করতে বাদ্য হব।সেলিম রেজা নিজেও একজন মেডিকেল অফিসার তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল এর টেকনোলজিস্টের দায়িত্বে আছেন।
এমএসএম / এমএসএম
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব