বর্ণা খাতুন ফিরে পেল সুখের সংসার
চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার সুবলপুর গ্রামের মো. বেল্টু (২৮) এবং দর্শনা থানার সদাবরী গ্রামের বর্ণা খাতুনের (২৪) ১০ বছরের সংসার ভেঙে গেলে তাদের ছোট্ট শিশুপুত্র তানজিল হোসেন (৫) কোথায় দাঁড়াবে? শিশুটি কার কাছে থাকবে, বাবা মা একসাথে থাকলে ভাল হতো- এরকম একটি হৃদয়স্পর্শী স্বামী-স্ত্রীর বিচ্ছেদের ঘটনা সংক্রান্ত একটি অভিযোগ দামুড়হুদা মডেল থানায় আসার পর দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নির্দেশক্রমে এএসআই মো. মসলেম উদ্দিন উক্ত দম্পতির পূর্বের সুখময় জীবন ফিরিয়ে দিতে আন্তরিকতার সাথে এক মাস ধরে চেষ্টা করেন।
আজ রোববার (১ আগস্ট) বেলা ১১টার দিকে স্বামী-স্ত্রীকে তাদের পূর্বের সুখময় জীবনের স্বপ্ন দেখিয়ে তাদের বুঝিয়ে বলেন, সংসার সুখে রাখার দায়িত্ব স্বামী-স্ত্রী উভয়ের। বিবাহ বিচ্ছেদ ঘটলে হয়তো স্বামী-স্ত্রী উভয়েই মানসিক প্রশান্তিতে বাস করবেন কিন্তু শিশু তানজিলের কী হবে? ওর তো কোনো দোষ নেই। একপর্যায়ে নিরন্তর চেষ্টা সফল হয়েছে। অবশেষে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের মধ্যস্থতায় বর্ণা খাতুন ফিরে পেলেন তার সুখের সংসার আর তানজিল ফিরে পেল পিতৃস্নেহ।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied