ঢাকা সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাল ব্যবসায়ী নিহত


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১-৮-২০২১ বিকাল ৬:৪৬
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সৌরভ বণিক (২৮) নামে এক মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রোববার (১ ‍আগস্ট) দুপুর দেড়টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর-বনচাকী খাঁ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ সময় তার মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী আহত হন।
 
এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক সৌরভ দাসকে মৃত ঘোষণা করেন। তিনি রুপাপাত ইউনিয়নের কালীনগর বাজারে চালের ব্যবসা করতেন। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘাতক ট্রাকটি (ফরিদপুর-ট-১১-০২২৫) আটক করতে পারলেও ট্রাকের ড্রাইভার ও হেলপার সময় পালিয়ে যায়।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার রুপাপাত গ্রামের হরিপদ দাসের বড় ছেলে সৌরভ বণিক (২৮), একই গ্রামের নন্দ বণিকের ছেলে চয়ন বণিক (২০) এবং ইকবাল হোসেনের ছেলে অপু আহমেদ (২১) রোববার সকালে পাটের বস্তা ও সুতলি কেনার জন্য বোয়ালমারী পৌর বাজারে আসেন। সেখান থেকে দুপুর দেড়টার দিকে তিনজন মোটরসাইকেলযোগে কালীনগর যাওয়ার পথে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখীর-বনচাকী গ্রামের খাঁ বাড়ির সামনে বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে সৌরভ বণিক ও আরোহী দুজন আহত হন। আহতদের এলাকাবাসী উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জ্ঞানব্রত শুভ্র সৌরভকে মৃত ঘোষণা করেন।
 
এ ব্যাপারে ডা. জ্ঞানব্রত শুভ্র বলেন, ওই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তার মাথা ও মুখের অংশ থেঁতলে গেছে। অপর দুজন সামান্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 
 
রোববার বিকেলে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মামুন অর রশিদ বলেন, ঘাতক ট্রাকটি মাঝাকান্দি-ভাটিয়াপাড়া সড়কের চতুল চিতাঘাটা নামক স্থান থেকে আটক করা হয়েছে। লাশটি উদ্ধার করে হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা, বাজার মনিটরিং জোরদার

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা জোরদারে নানা নির্দেশনা

নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী

আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড

রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী

যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক

জনতার হৃদয়ে এখনো ‘মিঠু’: অসুস্থতা জয় করে ফের মাঠে, কৃতজ্ঞতায় আপ্লুত সাবেক চেয়ারম্যান

মাগুরা শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে নবনিযুক্ত পুলিশ সুপারের বিশেষ অভিযান

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ