সোনাইমুড়ীতে সড়কের পাশে নির্মাণ সামগ্রী রেখে চলছে রমরমা ব্যবসা
সড়কের পাশেই যত্রতত্র নির্মাণ সামগ্রী রেখে চলছে রমরমা ব্যবসা। এতে সড়ক দূর্ঘটনাসহ নানা দুর্ভোগের স্বীকার হচ্ছে চালক ও পথচারীরা। নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার প্রায় প্রতিটি সড়কের পাশেই ইট,বালি,কংক্রিট ও গাছের গুড়ি রেখে সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে জমজমাট এ ব্যবসা।
এতে নষ্ট হচ্ছে পরিবেশ। সেই সাথে দুর্ভোগ বেড়েছে সড়কে চলাচলকারী চালাক ও সাধারণ মানুষের। ব্যবসায়ীদের যত্রতত্র বালি রাখার কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। গত ১বছরে সোনাইমুড়ী উপজেলায় সড়কে পাশে বালি রাখায় দুর্ঘটনায় প্রাণ হারায় ৫জন। মারাত্মক আহত হয় অন্তত ১৬জন।
সোনাইমুড়ী উপজেলা ঘুরে দেখা যায়,নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক,চাটখীল-চৌমুহনী আঞ্চলিক মহাসড়ক ও শাখা সড়কেও নির্মাণ সামগ্রী রেখে চলছে ব্যবসা। অনেকে আবার বাড়ি, দোকান নির্মাণ করার জন্য সড়কের পাশে রাখছে এসব নির্মাণ সামগ্রী।
প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে স্থানীয়রা জানান, সড়কের পাশে বালিসহ নির্মাণ সামগ্রী রাখার ফলে দূর্ঘটনার পাশাপাশি চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। রাস্তার পাশে ট্রাক, পিকআপ ভ্যান রেখে বালি লোড-আনলোড করার সময় অনেক সময় যানজট লেগে যায়। বালি ঢেকে রাখার নিয়ম থাকলেও তা কেউ মানছেন না। যে কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসমাইল হোসেন গত ১বছরে শুধুমাত্র সড়কে বালি রাখার অপরাধে ১৮টি অভিযান পরিচালনা করে ৩৬টি মামলা দিয়েছেন। পাশাপাশি জরিমানা করেন ১লক্ষ ৮২ হাজার ৫শ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইসমাইল হোসেন সময় প্রতিবেদককে জানান,“নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। তবুও এক ধরনের অসাধু ব্যবসায়ীরা সড়কের পাশে দিনের পর দিন নির্মাণ সামগ্রী পেলে রাখছে। এটা আসলে কাম্য নয়। আমাদের পক্ষ থেকে কোনো প্রশ্রয় দেওয়া হচ্ছে না। অভিযান অব্যাহত থাকবে”।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied