মাদক ও চোরাচালান উদ্ধারে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই রকিবুজ্জামান
ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানার ইকুরিয়া পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) রকিবুজ্জামান খাঁন ঢাকা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ মাদকদ্রব্য ও চোরাচালান উদ্ধার কারী হিসেবে পুরস্কার পেয়েছেন।
বৃহস্পতিবার বিকালে ডিআইজি কার্যালয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম (বিপিএম বার) এর হাত থেকে শ্রেষ্ঠ মাদক উদ্ধার কারী হিসেবে পুরস্কার, সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন এএসআই (নিরস্ত্র) রকিবুজ্জামান খাঁন।
পুরস্কার বিতরণ করার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি এ্যাডমিন মোহাম্মদ সাইদুর রহমান (বিপিএম), অতিরিক্ত ডিআইজি (অপরাধ)মাশরুকুর রহমান খালেদ(বিপিএম), অতিরিক্ত ডিআইজি( অবস এন্ড ইন্টেলিজেন্স) টুটুল চক্রবর্তী (বিপিএম),পুলিশ সুপার আক্তার হোসেন( পিপিএম বার)সহ অন্যান্য সিনিয়র অফিসারগণ।
স্থায়ীরা জানায়, কেরানীগঞ্জের মাদক ও চোরাকারবারিদের আতঙ্কের নাম এএসআই রকিবুজ্জামান। তিনি যোগদান করে একের পর এক মাদক কারবারিদের আটক করার ফলে অনেকটা মাদক ছড়াছড়ি নিয়ন্ত্রণে এসেছে। এই বিষয়ে দক্ষিন কেরাণীগঞ্জ থানার ইকুরিয়া পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) রকিবুজ্জামান খাঁন জানান, এই সাফল্য আমার একা নয়, দক্ষিন কেরাণীগঞ্জ থানা ও ইকুরিয়া পুলিশ ফাঁড়ির সকল পুলিশ সদস্যদের। অতিরিক্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার ফসল ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ মাদকদ্রব্য ও চোরাচালান উদ্ধার কারী সহকারি উপ পুলিশ পরিদর্শক(এএসআই)-হিসেবে আমাকে মনোনীত করেছে। যে কোনো পুরষ্কার ‘কাজে উদ্দীপনা তৈরি করে। তিনি দক্ষিন কেরাণীগঞ্জ থানার ইকুরিয়া পুলিশ ফাঁড়ির থানার সকল পুলিশ সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
শাফিন / শাফিন
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা