সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন
জামালপুরের বক্শীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে সাংবাদিকরা। শনিবার দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে একর্মসূচি অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ শহরস্থ সুপার মার্কেট এলাকায় প্রেসক্লাব মূল ফটকের সামনে এ মানববন্ধনে অংশনেয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয়রা।
মানববন্ধনে নাদিম হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি তোলে নিহতের পরিবারের দায়িত্ব নিতে সরকারপক্ষের প্রতি আহ্বান জানান। একই সাথে সারাদেশে বিভিন্ন সময় সাংবাদিকদের হত্যা নির্যাতন রোধে কঠোর আইন প্রণয়নের দাবি জানান।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদ-ই- হাসান তুহিন বলেন, ভয়ানক অনিরাপদে আছে দেশ যেখানে সাংবাদিককেন কোন মানুষই নিরাপদে নেই। এদেশে এপযন্ত কোন সাংবাদিক হত্যাকান্ডের বিচার হয়নি।তবুও নাদিম হত্যার বিচার চাই আমরা।
মুন্সীগঞ্জে কর্মসূচিতে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাধারণ সম্পাদক আবু সাইদ সোহান, সাংবাদিক গোলজার হোসেন, সুজন হায়দার জনি, মঈনউদ্দিন সুমন, সুমন ইসলাম, শেখ মোহাম্মদ রতন, হাসান জুয়েল, তানজিল চাকলাদার, জুয়েল রানা, মোহাম্মদ সুজন পাইক, সুমিত সরকার সুমন, সাকিব আহমেদ বাপ্পি,আরাফাত রায়হান সাকিব প্রমুখ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied