ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধু সেতুতে এক দিনে ৩৮ হাজার পরিবহন পারাপার, টোল আদা‌য়ে রেকর্ড


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২-৮-২০২১ দুপুর ১২:৪৯
রফতানিমুখী শিল্প-কারখানা খোলার ঘোষণায় ঢাকামুখী শ্রমিক‌দের কর্মস্থ‌লে ফেরার সুবিধার্থে এক‌ দি‌নের জন্য গণপ‌রিবহন চলাচলের অনুমতি দেয় সরকার। আর এই এক দিনেই টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় ও সিরাজগঞ্জের সেতু পশ্চিম পাড়ে মাত্র ২৪ ঘণ্টায় সেতু ৩৭ হাজার ৯৪০টি যানবাহন পারাপার হ‌য়ে‌ছে, যা আগের তুলনায় রেকর্ডসংখ্যক যানবাহন পারাপার হ‌য়ে‌ছে। সেই সঙ্গে গেল ২৪ ঘণ্টায় দু‍ই পাড়ে টোল আদায় হয়েছে ২ কো‌টি ৭৮ লাখ ৫৩ হাজার ৩১০ টাকা, যা টোল ‍আদায়েও রেকর্ড।
 
জানা গেছে, পরিবহন পারাপার ও টোল আদায়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজায় ২০ হাজার ৫৯৬টি প‌রিবহ‌নের বিপরী‌তে ১ কো‌টি ৫৪ লাখ ১১ হাজার ৭২০ টাকা এবং সেতু প‌শ্চিম টোল প্লাজায় ১৭ হাজার ৩৪৪টি প‌রিবহ‌নের বিপরী‌তে ১ কো‌টি ২৪ লাখ ৪১ হাজার ৫৯০ টাকা টোল আদায় হ‌য়ে‌ছে। ত‌বে ঢাকামুখী প‌রিবহ‌নের চে‌য়ে উত্তর ও প‌শ্চিমাঞ্চ‌লমুখী প‌রিবহন বেশি সেতু পার হ‌য়ে‌ছে। 
 
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, রোববার (১ আগস্ট) সকাল ৬টা থেকে আজ সোমবার (২ আগস্ট ) সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিম পাড় টোলপ্লাজা দি‌য়ে বাস, ট্রাক, ল‌রি, পিকআপ, মাই‌ক্রোবাস, প্রাই‌ভেটকার ও মোটরসাই‌কেল মি‌লে ৩৭ হাজার ৯৪০টি যানবাহন পারাপার হ‌য়ে‌ছে। এ‌তে সেতু‌তে রেকর্ড আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৭৮ লাখ ৫৩ হাজার ৩১০ টাকা। লকডাউনের চলাকালীন এক দিনে ‍এটা রেকর্ড পরিমাণ টোল আদায়।
 
অপরদিকে ঈ‌দুল আজহায় ১৮ জুলাই সকাল ৬টা থেকে ১৯ জুলাই সকাল ৬টা পর্যন্ত যাত্রীবাহী বাস, ট্রাক, লরি, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোট৷ হয়েছিল ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা। এর আ‌গে গত ২৪ ঘণ্টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে ২০ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে পরিবহন চলাচলে ধীরগতি ছিল। 
 
এ বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, রফতানিমুখী শিল্প-কলকারখানা চালুর ঘোষণা এবং শ্রমিক‌দের কর্মস্থ‌লে ফির‌তে গণপ‌রিবহন ও অন্যান্য প‌রিবহন চলাচল শুরু হওয়ায় অ‌নেক বে‌শি গা‌ড়ি বঙ্গবন্ধু সেতু পারাপার হ‌য়ে‌ছে। এ‌তে রেকর্ডসংখ্যক প‌রিবহন পারাপা‌রের পাশাপা‌শি টোল আদা‌য়েও রেকর্ড সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার