ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জাল টাকা তৈরি চক্রের মূলহোতা ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৮-৬-২০২৩ দুপুর ৩:৩১
ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন কালীগঞ্জ এলাকা থেকে জাল টাকা তৈরি চক্রের মূলহোতা ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ হানিফ গাজী(৫০) কে গ্রেফতার করেছে র‌্যাব-২ । গ্রেফতারী পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ হানিফ গাজী (৫০) একজন জাল টাকা তৈরী চক্রের মূলহোতা। বর্ণিত আসামী গত ২০১৬ইং সালে বিপুল পরিমান জাল টাকা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়।
 
পরবর্তীতে আসামীর বিরুদ্ধে বরগুনা জেলার আমতলী থানায় মামলা নং-৩(৭)১৬ ধারা- বিশেষ ক্ষমতা আইন ২৫(এ) মামলা রুজু করা হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী তিন মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক হয়। অন্য দিকে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলাটির বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত আসামী মোঃ হানিফ গাজী (৫০)’কে চৌদ্দ বছর কারাদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামী দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে রয়েছে মর্মে তথ্যের ভিত্তিতে পলাতক সাজাপ্রাপ্ত আসামী মোঃ হানিফ গাজী (৫০)’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। 
 
৩এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গত ১৭ জুন ৮.৪০ ঘটিকায় ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ হানিফ গাজী (৫০) গ্রেফতার করেন আসমীর পিতা মৃত নুর মোহাম্মদ গাজী।
গ্রামের বাড়ি বরগুনা জেলায়। 
 
এ বিষয়ঃ সিনিঃ সহকারী পুলিশ সুপার শিহাব করিম বলেন, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জাল টাকা তৈরীর সাথে তার সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে সে জানায় যে, সে একজন সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা, সে জাল টাকার নোট তৈরী করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কম মূল্যে বিপুল পরিমাণ জাল টাকার নোট সরবরাহ করে। জাল টাকা তৈরী করে দেশের বিভিন্ন হাটবাজারে সরবরাহ করে থাকতো। 
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানান 

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন