ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুরে বিএসটিআইয়ের অভিযান : ৩ কারখানাকে জরিমানা


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২১-৬-২০২৩ রাত ১০:৬
নোংরা পরিবেশে নিন্মমানের খাবার তৈরি ও শিশুখাদ্য উৎপাদ, তিন প্রতিষ্ঠানকে জরিমানা রাজধানীর মোহাম্মদপুরের নোংরা পরিবেশে নিন্মমানের খাবার তৈরি ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া শিশু খাদ্য তৈরির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
 
বুধবার ২১ জুন  দুপুরে মোহাম্মদপুরের বসিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিং এলাকায় বিএসটিআই'র  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, বিএসটিআইয়ের অনুমতি ছাড়া শিশুখাদ্য, ড্রিংকস, জুস তৈরি করার অপরাধে এ আর কনজুমার্স প্রোডাক্ট লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও, বাজারজাতের জন্য রাখা শিশুদের কিছু কোমল পানিয় জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। খোঁজ নিয়ে জানা যায় এর আগেও (এ আর  কনজুমার্স প্রোডাক্ট) এই প্রতিষ্ঠানটিকে একাধিক বার জেল জরিমানা করা হয়েছিলো কিন্তু এরপরও কিভাবে চালাচ্ছে এই প্রতিষ্ঠানটি এমনই প্রশ্ন এ লা কা বা সী র। অতিবিলম্বে আরও কঠিন ব্যবস্থা নেওয়া দরকার সরকারের বলে অনেকে মনে করেন।
 
পাশাপাশি, একই এলাকায় শহজালাল বেকারী নামের একটি প্রতিষ্ঠানের মোড়কজাত সনদ না থাকায় পাঁচ হাজার টাকা এবং আল মদিনা বেকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনাকরী বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব সরকার জানান, এ আর কনজুমার্স প্রোডাক্ট লিমিটেড নামের এই প্রতিষ্ঠানে অভিযানের সময় আমরা মালিক বা দায়িত্বপ্রাপ্ত কাউকে পাইনি। এ সময় কারখানার তালা ভেঙ্গে আমরা ভিতরে প্রবেশ করি। এই কারখানাটিতে শিশু খাদ্য উৎপাদিত হয়। বিশেষ করে আর্টিফিশিয়াল ফ্লেভার ডিংকস, যেমন লিচি, অরেঞ্জ, ম্যাংগো ফ্লেভার দিয়ে নিম্মমানের ক্যামিকেল মিশিয়ে পণ্য তৈরি করছে। এ ধরণের খাদ্য উৎপাদন করতে গেলে তাদেরকে যে ধরণের ল্যাব, মান নিয়ন্ত্রণের যেসব প্রক্রিয়া প্রয়োজন তার কিছুই নেই। কারখানার কাঠামোগত উন্নয়ন না করে প্রতিষ্ঠানটি ফ্লেভার ড্রিংকস উৎপাদন, বিক্রয়, বাজারজাত করছে। এছাড়াও, বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী এ ধরণের পণ্য উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আরও দুটি বেকারীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শাফিন / শাফিন

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন