ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

প্রত্যেক ভোক্তার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে : শীলু রায়


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২২-৬-২০২৩ দুপুর ৩:৩৪

প্রত্যেক ভোক্তার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত জেলা জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তর আইন ২০০৯  বাস্তবায়ন  বিষয়ক এক  সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, প্রতিটি ভোক্তার নিরাপদ ও ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর, জেলা কৃষি বিপনন অধিদপ্তরকে আরো বেশি তদারকি ও নজরদারি করতে হবে ৷ বাজার মনিটরিং আরো জোরদার করতে হবে।  কেবল অর্থদন্ড করেই সীমাবদ্ধ থাকা যাবে না।

২২ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর) থান্দার খায়রুল ইসলাম, সিভিল সার্জন প্রতিনিধি ডা. মাহমদা আক্তার । সেমিনার সঞ্চালনায় ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুস সালাম।

উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন এনএস্আই উপ-পরিচালক এস এম  আরিফুল ইসলাম , জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা এবিএম ওয়াহিদুর রহমান , পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান , জেলা ক্রিয়া অফিসার খাদিজা আক্তার , মহিলা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক আলেয়া ফেরদৌস।

সেমিনারে ভোক্তা অধিকারের বিভিন্ন আইন , ভোক্তার দায়িত্ব , বিভিন্ন অভিযোগ , ২০০৯ এর বিভিন্ন ধারা সহ বিভিন্ন বিষয় তুলে ধরে রেস্টুরেন্ট ও দোকান মালিকদের সাথে উন্মুক্ত আলোচনা করা হয়। গুরুত্বর্পূর্ণ বক্তব্য রাখেন জেলা ক্যাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জল , দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি তোফাজ্জল হোসনে শিহাব সহ অন্যান্যরা।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান