ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

তেতুলিয়ায় পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৫-৬-২০২৩ বিকাল ৫:২১
পঞ্চগড়ে পুকুরের পানি থেকে জমিলা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ জুন)সকালে তেঁতুলিয়া উপজেলার সরদারপাড়া এলাকায় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জমিলা খাতুন ওই এলাকার কসিম উদ্দীনের স্ত্রী।
 
পুলিশ ও নিহতের পরিবার জানায়, প্রায় দশ বছর ধরে জমিলা খাতুন মানসিক ভারসাম্যহীন হয়ে তেঁতুলিয়ার বিভিন্ন সড়ক মহাসড়কে ঘোরাঘুরি করতেন। রোববার সকালে পুকুরে তাকে ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। 
 
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী পুকুরের পানিতে পড়ে মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ