রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনায় গ্রেফতার -৮
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়ন অন্তর্গত ঢাকা –মাওয়া এক্সপ্রেসওয়ে সংল্গগ্ন এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে মুন্সিগঞ্জ জেলা পুলিশ। এ নিয়ে ২৬ জুন সোমবার বেলা সাড়ে ১২ টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন ।
জানা যায়, গত ১৭ মে রাত তিনটায় মাওয়া ঘাটে রাতের খাবার শেষে বাড়ি ফেরার সময় ডাকাতের কবলে পড়েন আমেরিকান প্রবাসি শাহেদ রেজা সহ তার পরিবার । এ সময় ১০/১২ জনের একটি সংঘবদ্ধ একটি ডাকাতদল রাস্তায় গাছ ফেলে তাদের পথরোধ করে। তাদের সাথে থাকা ৩ টি এন্ড্রয়েট মোবাইল সেট , নগদ ৬৫ হাজার টাকা , ১টি স্বর্ণের চেইন ও গ্রিন কার্ড লুটে নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় সিরাজদিখান থানায় অভিযোগের পর মামলা দায়ের হলে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) আদিবুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম ঘটনাটির ছায়া তদন্তে নামে। তথ্য প্রযুক্তির সহায়তা , গ্লোবাল লোকেশন ট্যাকিং, নিবিড় পর্যবেক্ষন ও অনুসন্ধানে ৪ জন ডাকাতকে সনাক্ত করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতেরা ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করলে অন্যান্য ডাকাত সদস্যদের আটক করে গোয়েন্দা পুলিশ।
পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত ২ টি রামদা , ১ টি করাত , ১ টি হাতুরি , ১টি পিকআপ সহ ১টি গ্রিন কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদল আন্তজেলা ডাকাত দলের সদস্য। তারা প্রত্যেকেই ,মুন্সিগঞ্জ জেলা ব্যতিত বিভিন্ন জেলার বাসিন্দা । তাদের প্রত্যেকের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার ( অপস)আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার