পঞ্চগড়ে শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়ন (কালব) জমি ক্রয়ে অনিয়ম-দূর্নীতি
পঞ্চগড়ে শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড(কালব) এর নামে জমি ক্রয়ে অনিয়ম-দূর্নীতির অভিযোগ উঠেছে। দলিলে প্রদর্শিত মুল্য উল্লেখ করা হয়েছে ক্রেতা-বিক্রেতার পারস্পরিক যোগসাজসে প্রকৃত বাজার মুল্যের চেয়ে অনেক বেশি।এতে সংগঠনটির প্রায় ১৪ লাখ টাকা ভাগবাটোয়ারা করা হয়েছে এমন অভিযোগ সংশ্লিষ্ট পরিচালনা ও ক্রয় কমিটির বিরুদ্ধে।এ নিয়ে কাল্ব সদস্যদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। টাকা ফেরতসহ আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবী জানিয়েছেন তারা। কিন্তু পঞ্চগড় জেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান আবু সাঈদ কিছুই জানেন, ০৪শতক জমি ৮০ লাখ টাকা কেনা হয়েছে, এর বেশি কিছু জানি না।
জানা যায়,পঞ্চগড় সদর উপজেলার শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড(কালব)এর নিজস্ব ভবনের জন্য চার শতক জমি ৬৬ লাখ টাকায় ক্রয় করে ৮০ লাখ টাকা দেখানো হয়েছে।যেটা জমি ক্রয়-বিক্রয় সমন্বয়কারী ব্যক্তিদের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন, প্রতি শতক জমি সাড়ে ১৬ লাখ টাকা করে নেয়া হয়েছে।গত ১৩ জুন শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নামে পঞ্চগড় সদর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে ৩৭৪৩ নং দলিল মুলে রেজিস্ট্রি করে দেন।ঢাকা কেরানীগঞ্জ আগ্রা নগর এলাকার মৃত হাজী ইসরাইলের ছেলে মো.মনির হোসেন।
পঞ্চগড় মৌজার কাঁচাবাজার এলাকার চান্দা ট্রান্সপোর্ট সংলগ্ন এলাকায় ক্রয়কৃত জমিটির পাশের রাসেদ, মামুনসহ একাধিক লোকজন জানায়,১২ থেকে ১৪ লাখ টাকা শতক সর্বোচ্চ এখনকার জমির বাজার। তবে মহাসড়ক সংলগ্ন ২০-২২ লাখ টাকা শতক চলমান।
পঞ্চগড় সদর উপজেলার শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপক মাথিয়াস মার্ডি বলেন,৮০ লাখ টাকায় নেয়া হয়েছে শুনেছি তবে মোট কত খরচ হয়েছে সেটা জানিনা।জমি ক্রয় কমিটির আহবায়ক আব্দুল আজিজ জানান, চার শতক জমি ৮০ লাখ টাকায় নেয়া হয়েছে কোন অনিয়ম হয়নি। পঞ্চগড়ে শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়ন (কালব)এর জেলা ব্যবস্থাপক খন্দকার ফারুক আহম্মেদ জানান, জমি ক্রয়ে নিয়ম মানা হচ্ছে কিনা সেটা দেখি, অন্ধকারে কি হয়েছে জানি না।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা