ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুর সহ র‍্যাব-২ এর আওতায় বিশেষ নিরাপত্তা জোরদার


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৫-৭-২০২৩ রাত ১০:৪
রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় র‌্যাব-২ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ব্যাবস্থা করেছে র‍্যাব-২ জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ সিনিয়র এএসপি শিহাব করিম। 
 
র‍্যাব-২ এক বিজ্ঞপ্তিতে বলেন,ঈদ পরবর্তী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, ঈদের ছুটি শেষে ঢাকা মুখী পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতকল্পে দেশব্যাপী নিরাপত্তা প্রদানের লক্ষ্যে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। এছাড়াও সাম্প্রতিক সময়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যাচ্ছে যে, রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের প্রবনতা বৃদ্ধি পেয়েছে। এই সংক্রান্ত বিষয়ে থানায় একাধিক জিডি ও মামলা রুজু হয়। এরই পরিপেক্ষিতে র‌্যাব-২ চলমান নিরাপত্তা ব্যবস্থাসহ রাজধানীর ব্যস্ততম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা প্রদানের অংশ হিসেবে র‌্যাব-২ এর আওতাধীন এলাকায় ২ টি শিফটে বিশেষ রোবাস্ট পেট্রোল এর মাধ্যমে পর্যাপ্ত টহল ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্য ডিউটিতে মোতায়ান করা হয়েছে। 
 
এছাড়াও ঈদ পরবর্তী সময় ঢাকামুখী জনসাধারণের জন আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সজাগ রয়েছেন বলেও নিশ্চিত করেন র‍্যাব-২ এর সিনিয়র এএসপি শিহাব করিম। তিনি বলেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানানোর জন্য অবিহিত করেন।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন