ধামরাইয়ে সরকারি জমিতে অবৈধ ট্রাক টার্মিনাল করে বাণিজ্য করছে লাখ টাকা
ঢাকার ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকায় ব্রীজের নিচে সরকারি জমিতে অবৈধভাবে টার্মিনাল করে প্রতিমাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র।
টার্মিনালে প্রতিদিন ট্রাকপ্রতি ১০০ টাকা ও মাসিক ৩,০০০ টাকা করে নেওয়া হয় বলেও জানা যায়। এ বছরের মার্চ মাসে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় এ টার্মিনাল গড়ে তোলা হয়েছে বলে জানাযায়।
বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক কমিটির ধামরাই শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,আবু বক্কর সিদ্দিক, বিএনপি কর্মী মো. মোস্তফা এ টার্মিনাল গড়ে তোলেন। আদায় করা অর্থ তারা ভাগাভাগি করে নেন।
উপজেলার বারবাড়িয়া গ্রামে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, ইনসেপটা ফার্মাসহ কয়েকটি মিল-কারখানা রয়েছে। এসব কারখানার মালামাল বহন করে দূরপাল্লার ভারী ট্রাক। এসব ট্রাক আগে কারখানার আশেপাশে ও সড়কের পাশে ফাঁকা জায়গায় মালামাল নেওয়ার অপেক্ষা করতো। এই ট্রাকগুলোকে টার্গেট করেই টার্মিনাল গড়ে তোলা হয়। টার্মিনালে ট্রাক না রাখলে চালকদের ভয়ভীতি দেখানো ও সড়কের পাশে দাঁড়াতে দিত না ট্রাক-কাভার্ডভ্যান মালিক কমিটির স্থানীয় নেতারা। এমনকি তারা চালকদের মারধর, গাড়ির আয়না ভেঙে দেওয়ার ঘটনাও ঘটাতো। এভাবেই তারা চালকদের সেখানে ট্রাক রাখতে বাধ্য করে।
যশোরের বাসিন্দা ও দূরপাল্লার ভারী ট্রাকের এক চালক নাম না প্রকাশ করার শর্তে জানান, তিনি নিয়মিত আকিজ ফুড থেকে মালামাল আনা নেওয়া করতেন। কয়েক মাস আগে তিনি কারখানার অপর পাশের ইসলামিয়া হোটেলের সামনে ট্রাক রেখেছিলেন। সেখানেই তার ট্রাকের লুকিং গ্ল্যাস ভেঙে ফেলা হয়। এমনকি তাকে চড়থাপ্পড়ও মারা হয়। এরপর থেকে তিনি ওই টার্মিনালে ট্রাক রাখেন।
ওই চালক বলেন, এখন বাধ্য হয়ে ওখানে ট্রাক রাখতে হয়। দশ মিনিট রাখলেও তাদের ১০০ টাকা দিতে হয়।
টার্মিনালটি গড়ে উঠেছে ঢাকা-মানিকগঞ্জ জেলার মৈত্রী সেতুর ঠিক নিচে গাজীখালি নদীর ওপর। বর্ষাকালে যাতে টার্মিনালের আশপাশে পানি না আসে সেজন্য পাশেই বাঁধ দেওয়া হয়েছে। টার্মিনালের পাশেই ডাইভারশন সড়ক গড়ে তোলা হয়েছে। সড়কটি সোজা ঢাকা-আরিচা মহাসড়কে উঠে যায়। ওই সড়কটি করা হয়েছে সড়ক ও জনপথ বিভাগের জমিতে।
নাম প্রকাশে অনিচ্ছুক টার্মিনালের এক কর্মী জানান, টার্মিনালে প্রতিদিন প্রায় ১০০টি করে গাড়ি থাকে। তবে রাতে গাড়ির সংখ্যা বাড়ে। তাতে প্রতি মাসে ৪-৫ লাখ করে টাকা আয় হয়। রাতে টার্মিনাল পাহারা দেওয়ার জন্য মাসিক ৯,৫০০ টাকা ভিত্তিতে একজন পাহারাদার নিয়োগ করা হয়েছে।
বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক কমিটির ধামরাই শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, ‘টার্মিনালের কোনো ইজারা হয়নি। আগে রাস্তার ওপরে গাড়ি রাখতাম। ওই জায়গাটা ফাঁকা, তাই ওখানে আমাদের গাড়িগুলো রাখি। টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আমরা সব সময় ওখানে থাকি না। যদি এ রকম কাজ কেউ করে, তবে ব্যবস্থা নিবো। আমরা কোনো টাকা নেই না। নাইটগার্ডের জন্য ১০-২০ টাকা করে দেয় অনেকেই। আর আমরা যে গাড়ি রাখি, সেটার জন্য টাকা দেই নিজেরাই।
সড়ক ও জনপথ বিভাগের মানিকগঞ্জ জোনের প্রকৌশলী আরাফাত সাকলাইন বলেন,বারবাড়িয়া টার্মিনাল করা হয়েছে, বিষয়টি জানা নেই। টাকা নেওয়ার বিষয়টিও জানা নেই। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবো বিষয়টি। তারা ব্যবস্থা নেবেন।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন,আমার ট্রাক টার্মিনালের বিষয়টি জানা নেই। আমরা কোনো ইজারা দেইনি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ