ফরিদপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাথরাইল গুচ্ছগ্রাম এলাকায় বসবাসরত ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরের নির্মাণকাজের গুণগত মান যাচাই, জীবনমান পর্যবেক্ষণে মতবিনিময় এবং উপকারভোগী পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২ আগস্ট) ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। এ সময় পাথরাইল গুচ্ছগ্রামের ৭৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন প্রধান অতিথি।
ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ, বাংলাদেশ যুবলীগের অর্থ বিষয়ক স¤পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, উপজেলা প্রকৌশলী আবদুল মালেক, আজিমনগর ইউপি চেয়ারম্যান মো. মোতালেব মাতুব্বর, কালামৃধা ইউপি চেয়ারম্যান মো. লিটন মাতুব্বর, নুরুল্লাহগঞ্জ ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম তারেক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নিক্সন চৌধুরী বলেন, মুজিববর্ষ উপলক্ষে ভাঙ্গায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য উপজেলা প্রশাসন যেসব ঘর নির্মাণ করেছে সে ঘরগুলো ভালো হয়েছে। বর্তমান ভাঙ্গা উপজেলার অফিসার অত্যন্ত সৎ এবং ভালো মানুষ হওয়ায় ঘরগুলোর মান খুব সুন্দর এবং সঠিকভাবে নির্মিত হয়েছে বলে তিনি জানান। পরে তিনি অতিথিদের নিয়ে গুচ্ছগ্রামে বসবাসরত উপকারভোগীদের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেন।
উপকারভোগীরা জানান, তাদের জন্য নির্মিত ঘরগুলো খুবই উন্নতমানের ও সুন্দর হয়েছে। ঘরগুলো পেয়ে তাদের মাথা গোঁজার ঠাঁই হয়েছে। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
এমএসএম / জামান
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
Link Copied