ইউনিটেক্সের বিরুদ্ধে বনভূমি দখলের মামলা: তিন আসামি আটক: অধরা মূলহোতা
জোরপূর্বক বনভূমিতে অনুপ্রবেশ করে মাটি খনন, বাঁধ নির্মাণের চেষ্টা, সীমানা নিধারণ ও বন দখলের ঘটনায় সীতাকুণ্ডে ইউনিটেক্স গ্রুপের পরিচালক (লিগ্যাল অ্যান্ড এস্টেট) ফারহান আহমেদসহ ৬ জনের বিরুদ্ধে বন আদালতে দায়ের হওয়া মামলায় পরোয়ানাভুক্ত তিন আসামীকে আটক করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধা ৭ টায় উপজেলার বাড়বকুণ্ড দক্ষিন মাহমুদাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, বাড়বকুণ্ড মিয়াজি পাড়ার সিরাজুল হকের ছেলে মো: জাহেদুল করিম (৪৫), একই এলাকার ফসিউল আলমের ছেলে মেহেদি হাসান (৩০) ও দক্ষিন মাহমুদাবাদ আমিনুল হকের ছেলে মো. মাসুদ (৪০)। বৃহস্পতিবার (১৩ জুলাই) ইউনিটেক্সের ফারহান আহমেদসহ ৬ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট' এই শিরোনামে সংবাদ প্রকাশ করেছিল দৈনিক সকালের সময় ' ওইদিনই সন্ধ্যায় ৩ জনকে আটক করে পুলিশ।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বনভূমি জবর দখলের একটি মামলায় গত ২৫ জুন ৬ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে আদালত, তারমধ্যে তিনজনকে আটক করা হয়েছে বাকীদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে।
মামলার অন্য আসামিরা হলেন- ইউনিটেক্স গ্রুপের পরিচালক (লিগ্যাল অ্যান্ড এস্টেট) ফারহান আহমেদ, এসিস্ট্যান্ট ম্যানেজার (এস্টেট-ল্যান্ড) গোলাম মাওলা (৫০), ও মো. খোকনের ছেলে মো. নয়ন (৩২)। এছাড়াও মামলায় আরও অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য : বনভূমি জবন দখলের অভিযোগে ১৯২৭ সনের (২০০০ সালে সংশোধিত) বন আইনের ২৬(১ ক) ধারা ও (ঙ) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, ১ ও ২ নম্বর আসামির নেতৃত্বে অন্যান্য আসামিরা অবৈধভাবে দলবদ্ধ হয়ে বনভূমিতে অনুপ্রবেশ করে মাটি খনন, বাঁধ নির্মাণের চেষ্টা ও বন দখলের চেষ্টা করে। এ লক্ষ্যে আসামিগণ গত ৬ জুন সকাল দশটায় সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নড়ালিয়া মৌজার বাঁশবাড়িয়া বিটের উলানিয়া খালের উত্তর পাশের সংরক্ষিত বনে ইউনিটেক্স গ্রুপ ১০-১২ জন লোক দিয়ে বনে অবৈধ প্রবেশ করে স্কেভেটর দিয়ে বনের মাটি খনন শুরু করে। অপসারিত মাটি দিয়ে উঁচু বাঁধ নির্মাণ করে। এতে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়। ফলে নড়ালিয়া মৌজার (জেএল নং-৩৮) আরএস খতিয়ান নং-৬৬২ এবং আরএস দাগ নং-২৬০৩, ২৬০৪, ২৬০৫, ২৬০৬, বিএস খতিয়ান নং-৩৭৪ এবং বিএস দাগ নং-২০০৪, ২০০৬,২০০৭,২০০৮,২০০৯ এর ৩ হাজার ৫০০ ঘনফুট মাটি লুট হয় এবং পরিবেশের ২ লক্ষ টাকা পরিমাণের ক্ষতি হয়। এর পরিপেক্ষিতে বিট কর্মকর্তা আব্দুর সালাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর