ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুরে মামুনুল হকের মুক্তি চেয়ে মানববন্ধন


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৪-৭-২০২৩ দুপুর ৪:১২
মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী সকল মজলুম আলেমের নিঃশর্ত মুক্তির দাবিতে ১৪ জুলাই শুক্রবার জুমার নামাজ শেষে মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদ সংলগ্নে এক মানববন্ধন করেন মোহাম্মদপুরের স্থানীয় আলেম ও মাওলানারা। 
 
এর আগে ১৮ এপ্রিল ২০২১ সালে তিনি মোহাম্মদপুর থানায় গ্রেফতার হন। সূত্র জানায়, ৩ এপ্রিল সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে ধরা পড়ার পর থেকেই মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন মামুনুল হক। ঘটনার পর থেকেই পুলিশ তাকে নজরদারির মধ্যে রেখেছিল।  এ ঘটনার পর হেফাজতের বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়।হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে সহিংসতার মামলা ছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এসব মামলায় তিনি বর্তমানে জেল হাজতে রয়েছেন।  
 
আজকের মানববন্ধনের আয়োজন করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস মোহাম্মদপুর থানা।মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ ছিলেন,ফজলুর রহমান, প্রচার সম্পাদক, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় কমিটি।মুর্শিদ সিদ্দিক, সাংগঠনিক ও সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় কমিটি
দিদারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কেন্দ্রীয় কমিটি ।মাওলানা ইসমাইল হোসেন, সভাপতি, মোহাম্মদপুর থানা খেলাফত যুব মজলিস
 
বাংলাদেশ খেলাফত যুব মজলিস মোহাম্মদপুর থানার সভাপতি মাওলানা ইসমাইল হোসেন এর নেতৃত্বে উক্ত মানববন্ধনটি সম্পুর্ন হয়। কর্মসূচিতে উপস্থিত লোকসংখ্যা ৮০-১০০ জন ছিলেন বলে জানান স্থানীয়রা।মানববন্ধনে বক্তব্যের নেতৃবৃন্দরা বলেন,মামুনুল হক এদেশে ইসলামের এক আলোকবর্তিকা স্বরূপ। সরকারের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মামুনুল হককে হুমকি মনে করেছিলো। তাই মামুনুল হককে মিথ্যা অভিযোগে গ্রেফতার করে জেল হাজতে  রেখেছে। অবিলম্বে মামুনুল হককে মুক্তি দিতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন