ভূমি দস্যুদের কাছে জমির মালিকরা অসহায়
মুন্সিগঞ্জ জেলার সকল উপজেলাতেই কম বেশি ভূমি দালাল এবং ভূমি দস্যু রয়েছে। যাদের কাছে অনেকটা অসহায় ও জিম্মি জমির প্রকৃত মালিকেরা। মূল মালিককে ভূলবাল বুঝিয়ে কিংবা অন্য আরেকটি পক্ষের সাথে আপোষ করে প্রকৃত মালিকের সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ রয়েছে অহরহ।
কথা হয় এমনি এক ভুক্তভোগীর সাথে। যার নাম মো: আমিনুর রহমান খান(দিপু) যিনি হলুদিয়া ইউনিয়নের কৃতি সন্তান। এনার্জিপ্যাক গ্রুপ অপ কোম্পানি লিমিটেডে প্রধান হিসাব রক্ষক ওপরিচালক।(c.f.o.) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
পিতা - সিরাজুল ইসলাম।দাদার নাম : ওসমান খাঁন। পৈত্রিক বাড়ি লৌহজং উপজেলার হলুদিয়া ইউনিয়নে। ক্ষোভ প্রকাশ করে তিনি সকালের সময়কে জানান, প্রায় প্রতিটি এলাকাতেই স্থানীয় বেশ কিছু ভূমিদস্যু থাকে। যারা সাধারন মানুষের জমি নিয়ে কলকাঠি নাড়ে। বিভিন্ন ঝামেলার সৃষ্টি করে। এদের থেকে প্রকৃত মালিকরা নিস্তার পাচ্ছে না। অনেকটাই জিম্মি ও অসহায়ত্বের জীবন যাপন করছেন মুল মালিকরা। তাছাড়া তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয় না লোকাল প্রশাসন।
হলুদিয়া ইউনিয়নে আমার মতো আরো অনেক ভুক্তভোগী রয়েছেন। যারা অভিযোগ করতেও ভয় পান। ভূমি আইনানুুসারে রেকর্ডীয় মালিকানা সম্পত্তির সাথে আংশিক খাস জমি থাকলে সেটা মালিকানা ব্যাক্তি ভোগ করতে পারবে। যতক্ষণ পর্যন্ত সরকার সেখানে কোন ধরনের কাজ না করে।
আমিনুর রহমান আরো বলেন, অত্র ইউনিয়নের বেশির ভাগ জায়গায় আংশিক খাস জমির পাশাপাশি রেকর্ড জমিও দখলের পায়তারা করছেন একদল ভূমিদস্যু। উপজেলা ভূমি অফিস থেকে কোন প্রকার লীজ না নিয়েই এ ধরনের কর্মকান্ড চালাচ্ছেন ভূমিদস্যুরা। অসহায়, অসচ্ছল, যাদের ব্যাকআপ নেই এবং দুর্বল প্রকৃতির লোকেদের টার্গেট করে ভূমিদস্যুরা।
গতকাল শনিবার হলদিয়া ইউনিয়নে তার বাসভবনে গণমাধ্যমের সাথে এসব কথা বলেন।
ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সুশিল সমাজ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানার ভুক্তভোগী আমিনুর রহমান খান।
এ বিষয়ে উপজেলা প্রশাসন সুত্রে জানানো হয়, ভূমি আইন বাস্তবায়নে বেশ কিছু আইন পাশ হয়েছে। যারা খাস জমি দখলের পায়তারা করবে, অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied