ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

খুনের ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামীকে গ্রেফতার করছে ধামরাই থানা পুলিশ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৬-৭-২০২৩ রাত ৮:৪৮

ঢাকার ধামরাইয়ে মিজানুর রহমান (৪১) নামে এক ব্যক্তির হত্যার ঘটনা অনুসন্ধান করে ২৪ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের মুল আসামি শাহিনুর ইসলাম (১৯)কে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

রবিবার (১৬ জুলাই) আসামি শাহিনুর ইসলাম ইসলাম কে আদালতে পাঠানো হয়েছে । আসামি শাহিনুর ইসলাম সুতিপাড়া ইউনিয়নের বড়াটিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
নিহত মিজানুর রহমান লীলফামারী জেলার ডোমার উপজেলার রাওতা গ্রামের বছির উদ্দিন এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত মিজানুর রহমানের পরিচয় সনাক্ত করার পর তার পরিবারকে খবর পাঠানো হয়।পরে নিহতের মা শরিফা বেগম অজ্ঞাতনামা আসামী করে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ মুসল্লী সেজে বিষয়টি তদন্ত করতে গেলে স্থানীরা আবুল হোসেনের বাড়িতে গরু চুরির ঘটনা বলে। ততঃপর পুলিশ আবুল হোসেনের বাড়িতে গেলে আবুল হোসেন প্রথমে নানা তালবাহানা করতে থাকে। পরে পুলিশের জেরায় গতকালের গরু চুরির ঘটনা স্বীকার করে আবুল হোসেন। মিজানুর রহমানসহ তিন চারজন লোক গতকাল রাতে চুরি করতে আসে। আবুল হোসেন ও তার ছেলেরা ধাওয়া করলে সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও মিজানুর রহমান পালাতে পারেনি। তাকে আবুল হোসেনের ছেলে শাহিনুর ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। মিজানুর দৌড়ে আবুল হোসেনের বাড়ির দক্ষিণ পাশে ক্ষেতের ড্রেনে পড়ে যায়।

এ বিষয়ে ধামরাই থানার ওসি হারুন অর রশিদ বলেন, গত শনিবার রাতে মিজানুর রহমানসহ তিন চারজন বড়াটিয়া এলাকার আবুল হোসেনের বাড়িতে চুরি করতে আসলে আবুল হোসেনের পরিবার তাদের ধাওয়া করে। সবাই পালাতে পারলেও মিজানুর পালাতে পারে নি। তাকে আবুল হোসেনের ছেলে শাহিনুর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি অতিরিক্ত রক্ত ক্ষরণে মারা যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা শরিফা বেগম বাদী হয়ে মামলা করেন। মামলার সূত্র ধরে মুল আসামি শাহিনুরকে ২৪ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিকে আজ রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত