জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে : বাবু গয়েশ্বর চন্দ্র রায়
বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,আমাদের চেয়ারম্যান এর সাথে কথা হয়েছে,আমরা অচিরেই ১দফা অন্দোলনের কঠোর কর্মসূচীতে যাবো। জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে,এটা বিএনপির দাবি না, এটা দেশের জনগনের দাবি। আমরা থরে থরে গনতান্ত্রীক প্রক্রিয়ায় গনতন্ত্রের কঠোর পন্থা অবলম্ব করবো।
মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকার ধামরাইয়ের ইসলামপুরে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার পুরঃ প্রতিষ্ঠার ১দফা দাবিতে পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন,আমাদের এর পর থেকে আন্দোলন চলবে দিনরাত্রি চব্বিশ ঘন্টা,অর্থাৎ যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা না নামে। এ অন্দোলন মাসব্যাপী হবে না,বছর ব্যাপীও হবে না,যে দিন শুরু করবো সেই রাতের মধ্যেই হাসিনাকে বিদায় দিবো।
পদযাত্রায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপি'র সভাপতি খন্দকার আবু আশফাক,সঞ্চালনা করেন ঢাকা জেলা বিএনপি'র সাধারন সম্পাদক নিপুন রায় চৌধুরী।
এ সময় নেতা কর্মীরা বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার দাবি জানান। পদযাত্রাটি ইসলামপুর মুন্নু সিরামিক্স গেট থেকে শুরু করে সাভারে জাতীয় স্মৃতিসৌধের সামনে এসে শেষ করে। এ পদযাত্রায় অপ্রীতিকর ঘটনা এরাতে প্রস্তুত ছিল পুলিশ।
আনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডাঃ সালাউদ্দিন বাবু,বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন,ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান,ঢাকা জেলা বিএনপির সিনিঃ যুগ্ম সাধারন সম্পাদক ও ধামরাই উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সামছুল ইসলাম সহ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল সহ বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ