ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে কর্মসূচি


আবিদ রহমান  photo আবিদ রহমান
প্রকাশিত: ২০-৭-২০২৩ বিকাল ৫:৫৫

দেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের (সরকারিকরণ) দাবিতে এবার বিদ্যালয়ে ক্লাস বন্ধ রেখে ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকেরা। 

আন্দোলনকারী শিক্ষকেরা বলছেন, প্রথমে কিছুসংখ্যক শিক্ষক এই কর্মসূচি শুরু করলেও বিদ্যালয়ের ক্লাস বন্ধ রেখে এ কর্মসূচি শুরু করেছেন তাঁরা। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা এ কর্মসূচি চালিয়ে যাবেন। সামনে আমরণ অনশনের মতো কর্মসূচিও আসতে পারে বলে জানিয়েছেন তাঁরা। আজ বেলা দুইটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে দেখা যায়, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষক এ লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সেখানে কথা হয় আন্দোলনকারী এক শিক্ষকের সঙ্গে। সিরাজুল ইসলাম নামের এই শিক্ষক জানালেন, তিনি  লালমনিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি এমপিওভুক্ত শিক্ষক (সরকার থেকে বেতনের মূল অংশসহ কিছু ভাতা পান)। বাড়িভাড়া পান মাত্র এক হাজার টাকা। সব মিলিয়ে যে বেতন-ভাতা পান, তা দিয়ে চলতে খুবই কষ্ট হয়। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ হলে সব দিক দিয়েই ভালো হবে। এ জন্য তিনি এ দাবিতে আন্দোলনে যোগ দিয়েছেন।

বাংলাদেশ শিক্ষক সমিতির ডাকে ১১ জুলাই থেকে এ কর্মসূচি চলছে। সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওসার আহমেদ বলেন, যত দিন পর্যন্ত মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষণা না আসবে, তত দিন পর্যন্ত কর্মসূচি চলবে। হয়তো কর্মসূচিতে ভিন্নতা আসবে। যেমন ১১ জুলাই থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয়ে তালা বন্ধ করে এ কর্মসূচি চলছে। আজ থেকে ক্লাস বন্ধ রেখে এ কর্মসূচি শুরু হয়েছে। এতে দাবি পূরণের ঘোষণা না এলে সামনে আমরণ অনশনসহ আরও বিভিন্ন ধরনের কর্মসূচি দেওয়া হবে।

বর্তমানে সারা দেশে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান আছে ২০ হাজারের বেশি। এর মধ্যে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ৬৮৪টি, বাকিগুলো বেসরকারি। সরকারি-বেসরকারি মিলিয়ে মাধ্যমিকে মোট শিক্ষার্থী ১ কোটি ১ লাখ ৯০ হাজার ২২। মোট শিক্ষক আছেন পৌনে তিন লাখের মতো।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশই এমপিওভুক্ত। এর মানে হলো এসব শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে বেতনের মূল অংশসহ কিছু ভাতা পান। দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন শিক্ষক-কর্মচারীরা।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার