বিএনপির পদযাত্রায় সংঘর্ষে আহতদের দেখতে শিমুল বিশ্বাস মোহাম্মদপুরে
বিএনপি'র পদযাত্রায় আহত কর্মীদের মোহাম্মদপুরের বাসায় কেন্দ্রীয় ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। ২০ জুলাই সন্ধ্যা ৬.৩০ মিনিটে আহতদের বাসায় আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। ঢাকা মহানগর উত্তরের শ্রমিক দলের সভাপতি শাহ আলম রাজা ও সাধারণ সম্পাদক কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আলী কায়সার পিন্টু।
আহত ব্যক্তিরা হচ্ছেন মোঃ আবুল কাসেম (৫৫) ও মোঃ ফারুক, তারা ১৮ জুলাই বিএনপির পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন এসময় গাবতলী থেকে যাত্রাবাড়ী বিএনপির পদযাত্রায় মিরপুর সরকারি বাংলা কলেজের সামনে ছাত্রলীগ বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটলে মোঃ ফারুক ও আবুল কাশেম আহত হয়। এদের বাসা মোহাম্মদপুর চাঁদ উদ্যান ১ নং রোডে আহতদের দেখতে মোহাম্মদপুরে ছুটে আসেন শিমুল বিশ্বাস এবং তার সাথে ছিলো ঢাকা মহানগর উত্তরের শ্রমিক দলের সভাপতি শাহ আলম রাজা ও সাধারণ সম্পাদক কামরুল হাসান। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আলী কায়সার পিন্টু
এছাড়াও মোহাম্মদপুর থানা শ্রমিক দলের ৮০ থেকে ১০০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এসময় সকালের সময়কে বলেন, শ্রমিকরা যেহেতু রক্ত দিয়েছে তাই আমাদের উচিৎ একজন শ্রমিকের পাশে অন্য শ্রমিক থাকা আর শ্রমিকের রক্তের বিনিময়ে আমরা এদেশের মানুষের অধিকার আদায় করে ছাড়বো ।
তিনি আরও বলেন আমি সারা দেশের শ্রমিকদের আহবান করবো আপনারা রাজপথে নেমে আসুন আমরা আপনাদের সাথে আছি। তিনি বলেন শ্রমিকের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে একজন শ্রমিক আহত হয়েছে তাঁকে আমার দেখতে আশা। তিনি বলেন সরকারের নিজস্ব বাহিনীর কারণে আমাদের শ্রমিকদের যে রক্ত ঝড়িয়েছে এই রক্তে বাংলাদেশের গনতন্ত্র অধিকার আন্দোলনে দুঃশাসনের পতনে আরও গতি বাড়াবে এবং শ্রমিকদের একজনের প্রতি অন্যজনের ভালোবাসার দরদ সেই দরদের প্রমাণ হচ্ছে আহতদের খোঁজ নিতে আসা। বাংলাদেশের সমস্ত শ্রমিদের প্রতি তিনি আহবান করেন দুঃশাসনের প্রতি জেগে উঠো বাংলার মেহনতী মানুষের অধিকার আদায় আমরা করবোই।
এমএসএম / এমএসএম
ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
ডিএমপির তিন থানায় নতুন ওসি
আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন
গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত
ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা
ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো
লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা
মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির
মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত
ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান
নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল
টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন
Link Copied