ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

টাইগার চুরির অপবাদে দুই কিশোরীকে নির্যাতন: গ্রেফতার-২


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২১-৭-২০২৩ বিকাল ৬:২৭
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় কোমল পানীয় (টাইগার) চুরির অপবাদে এক জিম সেন্টারে হাত-পা বেঁধে রুবেল মিয়া (১৫) ও জিবান আহমদ (১৬) নামে দুই কিশোরকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ উপজেলার রাজনগর গ্রামের খলিল মিয়ার ছেলে খালিদ হাসান রুমেল (৩০) ও নন্দীরগ্রাম গ্রামের রিশিকেশ পালের ছেলে পাপ্পু পাল (২১) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার (২১ জুলাই) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (১৯ জুলাই) বিকেলে প্রতিবন্ধী কিশোর রুবেল রবিরবাজারের বেঙ্গল ফুডের সামনে দিয়ে যাওয়ার সময় রুমেল মালবাহী গাড়ি থেকে পণ্য নামানোর জন্য তাকে ভাড়া করেন। এ সময় প্রতিবন্ধী ওই কিশোর কোমল পানীয় একটি ‘টাইগার’ নিয়ে যায়। বিষয়টি দেখে রুমেল তার দোকানের কয়েকজন কর্মচারীসহ প্রতিবন্ধী কিশোর রুবেলকে আটক করলে জিবান নামের আরেক কিশোর এগিয়ে গেলে দুজনকে বেঙ্গল ফুডের উপরে একটি জিম সেন্টারে নিয়ে হাত-পা বেঁধে রাত সাড়ে ৮টা পর্যন্ত নির্যাতন চালায়। নির্যাতনের পর চুরির অভিযোগে রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির অফিসে ওই দুই কিশোরকে নেওয়া হলে সমিতির নেতৃবৃন্দরা সাদা কাগজে নির্যাতিত দুই কিশোরের অভিভাবকদের স্বাক্ষর নিয়ে তাদেরকে ছেড়ে দেন। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে ভুক্তভোগী রুবেলের ভাই রাসেল মিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 
 
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, অভিযোগ পাওয়ার পর দুই জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার