ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

পিসিআইইউতে নবীন বরণ অনুষ্ঠিত


রবিন দাশ গুপ্ত, চট্টগ্রাম  photo রবিন দাশ গুপ্ত, চট্টগ্রাম
প্রকাশিত: ২২-৭-২০২৩ দুপুর ৪:২১

চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির  ‘সামার -২০২৩’ সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণ সম্পন্ন হয়েছে। 
শনিবার(২২ জুলাই) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নবীনদেরকে বরন করে নেয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো.নূরল আনোয়ার’এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তাহমিনা খাতুন। প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে তিনি বলেন, মানসম্মত শিক্ষা দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় সুনামের সাথে এগিয়ে যাচ্ছে।বিশ্ববিদ্যালয়ের নবীন যারা এসেছেন আপনাদেরকে এখান থেকে ভালো শিক্ষা নিয়ে ভালো মানুষ হওয়ার দৌড়ে এগিয়ে যেতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়,ট্রাস্টি বোর্ডের সদস্য হায়দার চৌধুরী রোটন ও অধ্যাপক ড. এম. মজিবুর রহমান, অধ্যাপক ড. নিজামূল হক ভুঁইয়া, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ইঞ্জিনিয়ার মাফজল আহমেদ, ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড.মো.ফসিউল আলম এবং ড. বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান জুয়েল দাশ ও প্রমুখ। 

আনুষ্ঠানিকতার মধ্যভাগে ১০০ জন শিক্ষার্থীকে বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন থেকে মেধা, মুক্তিযোদ্ধা, আদিবাসী, খেলোয়ার, ডিবেট, গরীব, ছাত্রী সহ অন্যান্য কোটায় বৃত্তি প্রদান করা হয়। সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো.নূরল আনোয়ার বলেন, শিক্ষার গুণগত মান অর্জনের জন্য প্রযুক্তিভিত্তিক শিক্ষা প্রদানে এ বিশ্ববিদ্যালয় অঙ্গীকারাবদ্ধ।

এমএসএম / এমএসএম

কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল